আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
খেলাধুলা

অতীতে দীর্ঘ দ্বৈরথ, অবশেষে মেসিকে ‘বিশ্বসেরা’র স্বীকৃতি কাসেমিরোর

MATI PROTIDINAugust 30, 2026
শেয়ার করুন:

অতীত দ্বৈরথ এবং দীর্ঘদিনের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বন্ধুত্বকে একপাশে সরিয়ে লিওনেল মেসিকেই ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। মেজর লীগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বিশাল জয়ের পর ব্রাজিলিয়ান তারকা এই মন্তব্য করেন।

ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, ম্যাচটিতে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি একাই ৪ গোল (সুপার হ্যাটট্রিক) এবং ১ অ্যাসিস্ট করেন, যেখানে কাসেমিরোও ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি পান।

ম্যাচ শেষে ফ্ল্যাশ সাক্ষাৎকারে কাসেমিরো বলেন,‘দলে মেসি থাকার মানে এটাই। বিশ্বকাপে সে তা দেখিয়েছে। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন খেলোয়াড় ও ব্যক্তি যে প্রতিনিয়ত ইতিহাস তৈরি করে চলেছে।

মন্ট্রিলের বিপক্ষে তার সর্বশেষ চার গোলের কীর্তি দেখার পর তিনি বলেন, ‘আজ আমরা যা দেখলাম, তা আমাদের উপভোগ করতেই হবে। আমাদের তাকে সমর্থন করে যেতে হবে এবং তার পাশে থেকে প্রতিযোগিতা করতে হবে, কারণ সে এখনও সেরা। মেসি বিশ্বকে এটাই দেখিয়ে চলেছে। তাকে নিয়ে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।

তিনি আরো যোগ করেন।

রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলা কাসেমিরোর মুখ থেকে মেসির এমন প্রশংসা বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। স্পেনে খেলার সময় রিয়াল মাদ্রিদের রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বার্সেলোনার মেসির বিরুদ্ধে মাঠে বহু কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল তাকে।

চলতি বছরের জুলাই মাসে ইউরোপের অধ্যায় শেষ করে ইন্টার মায়ামিতে যোগ দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার । মন্ট্রিয়ালের বিপক্ষেই মায়ামির জার্সি গায়ে নিজের প্রথম গোলটি পান এই ব্রাজিলিয়ান তারকা।

ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মেসির সঙ্গে একই দলে খেলার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এই ব্রাজিলিয়ান এবং স্বীকার করেন, ‘মেসির বিরুদ্ধে খেলার চেয়ে তার পাশে খেলা অনেক বেশি আনন্দের।’

সম্পর্কিত সংবাদ

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!
খেলাধুলা

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!

September 17, 2026

ক্লাবের জন্য শিরোপা জয়ের আনন্দ। সতীর্থদের সঙ্গে উদযাপন, হাতে ট্রফি- সবকিছুই ছিল উৎসবমুখর। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

September 17, 2026

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস)...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন