আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

‘আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের ইরানি তহবিল ছাড়ছে যুক্তরাষ্ট্র’

MATI PROTIDIN•June 23, 2026
শেয়ার করুন:

আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের ইরানি তহবিল যুক্তরাষ্ট্র ছাড়তে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে লেবানন ও হরমুজ প্রণালী ইস্যুতে নতুন সমন্বয় কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও একমত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

অন্যদিকে, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন লেবাননের বাস্তুচ্যুত সাধারণ মানুষ। অতীত অভিজ্ঞতার কারণে তারা ইসরায়েলের প্রতিশ্রুতিকে বিশ্বাস করছেন না।

মঙ্গলবার আল-জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

গালিবাফ বলেন, ‘আমার মতে, এই সফরে ভালো অর্জন হয়েছে। বিশেষ করে [হরমুজ] প্রণালী, লেবানন, তেল বিক্রিতে ছাড়ের প্রশ্ন এবং আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়ে ভালো আলোচনা হয়েছে। এগুলো আমাদের সামনে এগিয়ে যাওয়ার পদক্ষেপগুলোর মধ্যে অন্যতম। অবশ্যই, আমরা বিশ্বাস করি যে আমরা এখনও এই কাজের একেবারে শুরুতে আছি এবং আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

গালিবাফ নিশ্চিত করেছেন, আটকে থাকা ৬ বিলিয়ন ডলারের দুটি কিস্তি (মোট ১২ বিলিয়ন) ছাড়ের বিষয়টি নিশ্চিত হয়েছে। চূড়ান্ত চুক্তি না হওয়ায় নিষেধাজ্ঞা বহাল থাকলেও, তেল বিক্রি ও ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ইরান বিশেষ ছাড় (ওয়েভার) পেয়েছে এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিকে, লেবাননের বাসিন্দারা যুদ্ধবিরতিতে আস্থা রেখে ঘরে ফিরতে পারছেন না। ৬০ বছর বয়সী লেবানিজ মোহাম্মদ ইয়াসিন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, তারা যখনই বলবে যে [রাস্তা] খোলা এবং সবকিছু ঠিক আছে, তখনই তিনি দক্ষিণ লেবাননের হুলা শহরে তার বাড়িতে ফিরে যাবেন।

তিনি আরও যোগ করেন, ‘আমরা যুদ্ধবিরতি বিশ্বাস করি না, কারণ ইসরায়েল প্রতারক। এমনটা নয় যে তারা যা বলে তা তারা মেনে চলে।’

একই সুরে কথা বলেছেন আরেক লেবাননের বাসিন্দা সুজান। তিনি বলেন, ‘আমাদের কোনো আস্থা নেই, কারণ তারা বেশ কয়েকবার বলেছে যে যুদ্ধবিরতি হয়েছে, এবং তারপর তারা আবার হামলা শুরু করেছে। তারা এমন লোক যাদের বিশ্বাস করা যায় না।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন