আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

MATI PROTIDIN•June 24, 2026
শেয়ার করুন:

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধভাবে অবস্থানের নিয়মে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে চলে আসা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ পদ্ধতি বাতিল করে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়াদের জন্য নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নিয়ম চালুর চূড়ান্ত বিধিমালা অনুমোদন করেছে মার্কিন প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ ল-এর বরাতে ইকনোমিক টাইমস এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এই নতুন পদক্ষেপের কথা জানিয়েছে।

বর্তমানে ‘এফ’ ভিসায় থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালু রাখা এবং ভিসার শর্ত মেনে চলার সাপেক্ষে যতদিন ইচ্ছা যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ পান। তবে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা দেশটিতে প্রবেশের সময় একটি নির্দিষ্ট মেয়াদে অবস্থানের অনুমতি পাবেন। ওই নির্ধারিত সময়ের পরও যদি পড়াশোনা শেষ না হয়, তবে তাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নতুন করে সময় বাড়ানোর আবেদন করতে হবে।

অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতিমধ্যে এই বিধিমালার চূড়ান্ত পর্যালোচনা শেষ করেছে, যা আনুষ্ঠানিক প্রকাশ ও বাস্তবায়নের আগের গুরুত্বপূর্ণ ধাপ। নতুন এই নিয়ম ‘এফ’ ভিসা ধারী, ‘জে’ এক্সচেঞ্জ ভিজিটর, ‘আই’ ভিসা ধারী এবং তাদের ওপর নির্ভরশীলদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

প্রস্তাবিত এই নিয়ম চালু হলে বিদ্যমান ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ নীতিটি পুরোপুরি বিলুপ্ত হবে, যা আগে শিক্ষার্থীদের পুরো শিক্ষাবর্ষ জুড়ে নির্ভয়ে থাকার সুযোগ দিত। এর পরিবর্তে অধিকাংশ শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, যা সাধারণত চার বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনের তথ্য মতে, এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে তাদের পুনরায় সময় বাড়ানোর আবেদন করতে হবে। এর পাশাপাশি, অ্যাকাডেমিক সেশনের সময় শিক্ষার্থীরা যে ধরনের নমনীয়তা পেয়ে থাকেন, সেটিও আরো কঠোর করার কথা বলা হয়েছে এই প্রস্তাবে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি প্রথম ২০২৫ সালে এই পরিবর্তনের প্রস্তাব করেছিল। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনের সময়ও এই নীতিটি বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল। তবে সে সময় তা কার্যকর করা সম্ভব হয়নি।

এখন হোয়াইট হাউসের চূড়ান্ত পর্যালোচনা শেষ হওয়ায় এই খসড়া নিয়মটি আনুষ্ঠানিক নীতি হিসেবে কার্যকর হওয়ার একদম কাছাকাছি পৌঁছে গেছে।
এমন এক সময়ে এই বড় পরিবর্তনটি আসতে যাচ্ছে, যখন আন্তর্জাতিক শিক্ষার্থীরা ইতিমধ্যে মার্কিন ইমিগ্রেশন সিস্টেমে বাড়তি নজরদারি ও কড়াকড়ির মুখোমুখি হচ্ছেন।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন