আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুন, আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

MATI PROTIDIN•June 20, 2026
শেয়ার করুন:

আগামী ২৩ জুনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য করে না, বরং এটি একটি ‘মাফিয়া দল’।

দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। এই অবস্থায় তাদের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, এই এলাকাটি দীর্ঘ সময় ধরে অপরাধীদের বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত। তবে মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। দ্রুতই এই এলাকাকে নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

বর্তমান সরকারের কাজের গতি নিয়ে সালাহউদ্দিন আহমদ দাবি করেন, বিগত যেকোনো সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি সক্রিয় এবং দ্রুতগতিতে কাজ করে যাচ্ছে, যা সাধারণ মানুষের কাছেও স্পষ্ট।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে সক্রিয় পদক্ষেপ নেওয়ার কারণেই তাকে দুবাইয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র ইতিমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে। সকল আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুলিশ বাহিনীর মনোবল ফিরে আসা প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মধ্যে একসময় ধারণা জন্মেছিল যে পুলিশ নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমান সরকারের অধীনে পুলিশ সদস্যরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন এবং সেই আস্থা ফিরিয়ে এনেছেন। তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ আজ পুরস্কৃত করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি
বাংলাদেশ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

November 6, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।...

আরও পড়ুন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন