আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবারইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীতবাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহর জন্মদিন আজইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরবসিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যুমাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারাই জড়াচ্ছেন মাদক কারবার
আন্তর্জাতিক

ইউরোপকে এক মাস অপরিশোধিত তেল দেবে না সৌদি আরব

MATI PROTIDINSeptember 19, 2026
শেয়ার করুন:

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পাইপলাইনে ড্রোন হামলার পর আগামী মাসে ইউরোপের অন্তত দুটি তেল শোধনাগারে অপরিশোধিত তেল সরবরাহ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাষ্ট্রীয় তেল কম্পানি সৌদি আরামকো। এ সিদ্ধান্তের বিষয়ে অবগত কয়েকজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

তারা বলেন, ইউরোপের সব ক্রেতার ক্ষেত্রেই আগামী মাসে সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রযোজ্য হবে- জানায় ফাইনাশিয়াল পোস্ট। তবে তথ্যটি প্রকাশ্যে না আসায় ওই ব্যক্তিরা নিজেদের নাম প্রকাশ করতে চাননি। ইউরোপের তেল শোধনাগারগুলো সাধারণত সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে অপরিশোধিত তেল কিনে থাকে। এসব চুক্তির আওতায় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ তেল সরবরাহ করা হয়।

তবে পাইপলাইনে হামলার পর আগামী মাসের সেই সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আরামকো। এই বিষয়ে মন্তব্য জানতে সৌদি আরামকোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

ড্রোন হামলার পর গত সপ্তাহে সৌদি আরবকে দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ করে দিতে হয়। এই পাইপলাইনটি সৌদি আরবের তেল পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি বুধবার জানান, কয়েক দিনের মধ্যে পাইপলাইনটির কিছু অংশ আবার চালু করা হতে পারে। তবে পুরো পাইপলাইন স্বাভাবিকভাবে চালু করতে প্রায় ছয় সপ্তাহ সময় লাগতে পারে। পাইপলাইনটি বন্ধ থাকায় সৌদি আরব থেকে ইউরোপে তেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব সামাল দিতে ইউরোপের কিছু তেল কোম্পানি বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা করছে।
ইউরোপের তেল শোধনাগারগুলো সাধারণত মিসরের ভূমধ্যসাগরীয় বন্দর সিদি কেরির মাধ্যমে সৌদি আরবের অপরিশোধিত তেল সংগ্রহ করে।

এই বন্দরটি একটি পাইপলাইনের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত। পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর আরামকোর কয়েকজন গ্রাহকের মধ্যে তেল মজুত করার তৎপরতা বেড়েছে। তারা সরবরাহের ঘাটতি মোকাবিলায় দ্রুত বিকল্প উৎস খুঁজছে। পোল্যান্ডের তেল কম্পানি অরলেনও বিকল্প সরবরাহ নিশ্চিত করতে তৎপর হয়েছে। শুক্রবার থেকে এখন পর্যন্ত কম্পানিটি ১০টির বেশি দরপত্র আহ্বান করেছে। এসব দরপত্রের মাধ্যমে প্রয়োজনীয় অপরিশোধিত তেল সংগ্রহের চেষ্টা করা হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাসিক তেল বাজার প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন মাসে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থাভুক্ত ইউরোপীয় দেশগুলো সৌদি আরব থেকে প্রতিদিন গড়ে ৫ লাখ ৭৭ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। ফলে সৌদি আরবের তেল সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটলেও ইউরোপের তেল বাজারে এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সৌদি তেলের ওপর নির্ভরশীল শোধনাগারগুলোকে বিকল্প উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহ করতে হতে পারে।

সম্পর্কিত সংবাদ

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প

September 19, 2026

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত বহাল রাখার আইনে সই করেছেন...

আরও পড়ুন
ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারত

September 17, 2026

ভারতে সাম্প্রতিক অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের পর বেশ কয়েকজন বিশ্বনেতা অসুস্থ হয়ে পড়েছেন—সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য...

আরও পড়ুন
ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ
আন্তর্জাতিক

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

September 17, 2026

ভারতের কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় হিন্দুদের প্রতিমা বিসর্জনের মিছিল থেকে মসজিদ ও মাদরাসায় পাথর নিক্ষেপ করা হয়েছে। বুধবার...

আরও পড়ুন