আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে

MATI PROTIDIN•October 4, 2026
শেয়ার করুন:

২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সুযোগ দিচ্ছে ইতালি। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে দেশটির সরকার।

ইতালিতে বিদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা দেওয়ার সরকারি কোটা ব্যবস্থা ‘দেক্রেতো ফ্লুসি’ নামে পরিচিত। সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র, শ্রম, কৃষি ও পর্যটন মন্ত্রণালয়ের যৌথ সার্কুলারে নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে আবেদন ফরম পূরণ করা যাবে। তবে আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার জন্য আলাদা ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে।

১২ জানুয়ারি কৃষি মৌসুমি, ৯ ফেব্রুয়ারি পর্যটন মৌসুমি, ১৬ ফেব্রুয়ারি অমৌসুমি এবং ১৮ ফেব্রুয়ারি পারিবারিক সহায়তা খাতের আবেদন জমা দেয়ার দিন নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের মোট কোটার মধ্যে ৮৯ হাজার রয়েছে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কর্মীদের জন্য। অমৌসুমি চাকরির জন্য বরাদ্দ ৭৬ হাজার ২০০ এবং স্বনিয়োজিত কর্মীদের জন্য রয়েছে ৬৫০টি কোটা।

নতুন নির্দেশনায় আবেদন যাচাই, নিয়োগকর্তার দায়িত্ব এবং কর্মীদের চুক্তি স্বাক্ষরের সময়সীমা নিয়েও কিছু পরিবর্তন আনা হয়েছে।

তবে নির্ধারিত কোটা থাকলেই যে সবার ভিসা নিশ্চিত হবে, বিষয়টি এমন নয়। আবেদন করতে হবে ইতালির নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে। পাশাপাশি নুল্লা ওস্তা ও ভিসার জন্য প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোটা খালি থাকা সাপেক্ষে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেয়া যাবে। ইতালিতে বৈধভাবে কাজের প্রত্যাশায় থাকা বিদেশি কর্মীদের জন্য নতুন এই কর্মী প্রবেশ কর্মসূচি তাই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ একটি সুযোগ।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন