আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

ইরাকে খামেনিকে শেষ শ্রদ্ধা: কারবালায় ৪০ লাখ মানুষের ঢল

MATI PROTIDIN•July 9, 2026
শেয়ার করুন:

ইরাকের পবিত্র শহর নাজাফে ঐতিহাসিক বিদায় অনুষ্ঠানের পর এবার কারবালায় লাখো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা জানানো হলো ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনিকে।

বুধবার বিকেলে ইরাকে খামেনির শেষ বিদায়ী জানাজা ও শোকমিছিলে অংশ নিতে কারবালার রাস্তায় লাখ লাখ শোকাতুল মানুষের ঢল নামে। খবর ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির।

ইরাকের নিরাপত্তা বাহিনী হাশদ আশ-শাবির প্রাথমিক তথ্য অনুযায়ী, কারবালায় শোক প্রকাশ করতে আসা মানুষের সংখ্যা ছিল ৪০ লাখেরও বেশি। আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার অনেক আগে থেকেই শহরের প্রধান সড়কগুলোতে তিল ধারণের জায়গা ছিল না।

এর আগে বুধবার সকালে পবিত্র শহর নাজাফে প্রথম শিয়া ইমাম, ইমাম আলী (আ.)-এর মাজার প্রাঙ্গণ ও আশেপাশের রাস্তায় প্রায় ৩৮ লাখ মানুষের উপস্থিতিতে একটি অভূতপূর্ব জানাজা অনুষ্ঠিত হয়। এরপরই প্রয়াত নেতার মরদেহ কারবালায় নিয়ে আসা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় নিহত হন খামেনি। তার সঙ্গে একই হামলায় নিহত পরিবারের সদস্যদের মরদেহবাহী কফিনও বুধবার বিকেলে বিখ্যাত ‘আরবাঈন সড়ক’ দিয়ে নাজাফ থেকে কারবালায় নিয়ে আসা হয়। রাতে স্মরণসভার অংশ হিসেবে খামেনির মরদেহ কারবালার ইমাম হোসেন (আ.) ও তার ভাই হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে নেওয়া হয়।

নাজাফ ও কারবালার এই বিশাল সমাগমকে নির্বিঘ্ন করতে ইরাকি কর্তৃপক্ষ দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছিল। ইরাকের বিভিন্ন প্রান্ত এবং পাশ্ববর্তী দেশগুলো থেকে লাখ লাখ মানুষ রাতভর যাতায়াত করে এই শেষ বিদায় অনুষ্ঠানে যোগ দেন।

প্রেস টিভির তথ্যানুযায়ী, সপ্তম শতাব্দীতে কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শাহাদাত বরণ শিয়া মুসলিমদের সংস্কৃতির একটি মূল ভিত্তি। এই পবিত্র শহরগুলোতে শহীদ নেতার মরদেহের উপস্থিতি সাধারণ মানুষের মাঝে গভীর আবেগ ও ঐতিহাসিক তাৎপর্য তৈরি করেছে। ইরাকি কর্মকর্তা ও প্রতিরোধ আন্দোলনের নেতারা এই বিশাল জনসমাগমকে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ‘ঐক্য ও প্রতিরোধের বার্তা’ হিসেবে বর্ণনা করেছেন।

সাদ্দাম হোসেনের শাসনামলে ইরাক ও ইরানের মধ্যে তীব্র বৈরিতা থাকলেও, ২০০৩ সালের পর থেকে শিয়া-প্রধান এই দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক ও ধর্মীয় বন্ধন সুদৃঢ় হয়েছে, যার প্রতিফলন দেখা গেছে এই জানাজায়।

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন