আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার আহ্বান ট্রাম্পের

MATI PROTIDINJune 8, 2026
শেয়ার করুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরান ও ইসরায়েলকে অবিলম্বে সব ধরনের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্পের সংযমের আহ্বান সত্ত্বেও সংঘাত থামেনি।

ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনা এবং আরো কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ট্রুথ সোশ্যালে একটি নতুন পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‘গুলি চালানো’ বন্ধ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালানোর আহ্বান জানালেও ইসরায়েল সামরিক হামলা চালিয়েছে। জানা গেছে, লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান হামলা নিয়ে ট্রাম্প আগেই ক্ষুব্ধ ছিলেন এবং নেতানিয়াহুর কিছু পদক্ষেপের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছিলেন।

ট্রাম্পের আশঙ্কা, ইসরায়েলের এই সামরিক পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে বাধাগ্রস্ত করতে পারে।
অ্যাক্সিওস নিউজের বরাতে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে অপেক্ষা করতে বলেছিলেন, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে।

গত সপ্তাহে দুই নেতার মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপও হয়। লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে কঠোর ভাষা ব্যবহার করেছিলেন, এমন খবর প্রকাশিত হলেও তিনি তা সরাসরি অস্বীকার করেননি।

এর আগে ট্রাম্প ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যেকোনো চুক্তি করলে তা নেতানিয়াহুকে মেনে নিতে হবে, কারণ তার ‘কোনো বিকল্প থাকবে না’।

তিনি আরো দাবি করেন, ‘সব কিছু আমিই নিয়ন্ত্রণ করি, সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।’ ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। তবে অতীতেও তিনি এমন দাবি করলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

প্রায় পাঁচ সপ্তাহ ধরে চলা সংঘাতের পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর ছিল।

কিন্তু সোমবার প্রথমবারের মতো ইরান ও ইসরায়েল আবার একে অপরের ভূখণ্ডে হামলা চালায়, যা নতুন করে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা তৈরি করেছে।
রাতভর ইরান ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর জবাবে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সতর্কতা উপেক্ষা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন