আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে থালা বাটি নিয়ে রাজপথে সিলেটের হকাররা

MATI PROTIDIN•May 17, 2026
শেয়ার করুন:

প্রতিদিন বিকেল ৫টা থেকে ফুটপাতে ব্যবসা করার সুযোগ চেয়ে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হকাররা। আজ রোববার দুপুর থেকে সিলেট সিটি করপোরেশনের সামনের চত্বরে অবস্থান নেন হকাররা।

এ সময় সড়ক অবরোধ করে রাখলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। বিক্ষোভে অংশ নেওয়া অনেককে হাতে ভাতের থালা নিয়ে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করতে দেখা যায়। প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘হকার বাঁচলে, বাঁচবে দেশ, তারেক জিয়ার বাংলাদেশ’।

হকারদের দাবি, সারাদিন ব্যবসার সুযোগ না থাকলেও অন্তত বিকেল ৫টার পর ফুটপাতে বসে জীবিকা নির্বাহের সুযোগ দেওয়া উচিত। তাদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে উঠেছে ফুটপাতের ছোট ব্যবসা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন হকার অভিযোগ করেন, উচ্ছেদ অভিযানের সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে মালামাল জব্দ করা হয় বলেও অভিযোগ তোলেন তারা। এসব অভিযান বন্ধ করে হকারদের জন্য মানবিক সমাধানের দাবি জানান বক্তারা।

তারা বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে উচ্ছেদ অভিযান চালানো হলে বহু পরিবার চরম সংকটে পড়বে। তাই নির্দিষ্ট সময়ের জন্য হলেও ফুটপাতে ব্যবসার সুযোগ দেওয়ার আহ্বান জানান তারা।

প্রায় দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচির শেষ খবর পাওয়া পর্যন্ত হকাররা সিটি করপোরেশনের ফটকের সামনে অবস্থান করছিলেন। এর আগে গত ১৪ মে একই দাবিতে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেন হকাররা।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন