আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
কমিউনিটি

উৎসবমুখর পরিবেশে, ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদানের মাধ্যমে যুক্তরাজ্যে যাত্রা শুরু করলো আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে

MATI PROTIDINJune 8, 2026
শেয়ার করুন:

নতুন সামাজিক ও মানবকল্যাণমূলক সংগঠন আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চেয়ারম্যান নাসির উদ্দিন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে মানবসেবা, শিক্ষা বিস্তার, সমাজকল্যাণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরে সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুল মুমিত বাবলু সংগঠনের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ট্রাস্টটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ আমিনুর রশিদ, এনামুল হক, আব্দুল মালিক শরীফ, শফিকুর রহমান শাহজাহান, মাওলানা শামসুল ইসলাম ইমরান, মোহাম্মদ মিজানুর রহমান, রুহুল ইসলাম সুহেল, সৈয়দ মাহমুদুর রশিদ মাসুম, সৈয়দ আহমেদুর রশিদ সাহেল, সৈয়দা ফারহানা রশিদ, মিসবা বেগম, লায়লা বেগম, হোসাইন আহমদ এবং আকবর রশিদ জাহেদ। বক্তারা সংগঠনটির সফলতা কামনা করেন এবং সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মিসেস জয়তুন নেছা খানম ও মিসেস আনোয়ারা বেগমকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনের ট্রাস্টি এনামুল হক এবং মোহাম্মদ মিজানুর রহমানকেও বিশেষ সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে সংগঠনের সকল ট্রাস্টির হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত অতিথিরা আব্দুল হাসিব ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানটি ঈদ পুনর্মিলনীর আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দেয়।

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন