আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
খেলাধুলা

একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা

MATI PROTIDIN•September 5, 2026
শেয়ার করুন:

ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের দীর্ঘদিনের লালিত এক স্বপ্ন অবশেষে সত্যি হতে চলেছে। ইতিহাসে প্রথমবারের মতো একই দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠ কাঁপাতে পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা—লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে এক সুতোয় গাঁথার এই অবিশ্বাস্য উদ্যোগ নিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ।

আর্জেন্টাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‌‘ওলগা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, লিও মেসি, ক্রিস্টিয়ানো… আমরা ওদের নিয়ে আসব। আমি নিজেই ওদের আনতে যাব। ওরা আমার হোয়াটসঅ্যাপে যুক্ত রয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্জেন্টিনা দলে খেলার সুবাদে রোনালদো ও মেসি—দুজনের সাথেই সতীর্থ হিসেবে মাঠ মাতিয়েছেন তেভেজ। এই ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে নিজের বিদায়ি ম্যাচে ফুটবল ইতিহাসের দুই সেরা তারকাকে একই দলের জার্সিতে মাঠে নামানোর উদ্যোগ নিয়েছেন তিনি।

আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী ‘লা বোম্বোনেরা’ স্টেডিয়ামে এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বোকা জুনিয়র্সের সভাপতি রোমান রিকুয়েলমের সম্মতিও রয়েছে বলে জানা গেছে। তাতে আগামী ১২-১৩ অথবা ১৯ ডিসেম্বর ম্যাচটি আয়োজনের লক্ষ্য নেওয়া হয়েছে।

পরিকল্পনাটি শুধু মেসি আর রোনালদোতেই সীমাবদ্ধ নয়। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, জুভেন্টাস এবং ওয়েস্ট হ্যামের মতো ক্লাবে খেলা তেভেজ তার ক্যারিয়ারের প্রায় ৬০ জন বিশ্বসেরা তারকাকে এই ম্যাচে জড়ো করতে চান।

তার পরিকল্পিত তালিকায় রয়েছেন, গোলরক্ষক; এডউইন ভ্যান ডার সার, জিয়ানলুইজি বুফন, ডিফেন্ডার; রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিরিও কিয়েলিনি, লিওনার্দো বোনুচ্চি, পাট্রিক ভিয়েরা।

মিডফিল্ডার : আন্দ্রেয়া পিরলো, পল স্কোলস, হুয়ান রোমান রিকুয়েলমে।

ফরোয়ার্ড : ওয়েন রুনি, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো।

যদিও এখনো খেলোয়াড়দের কাছ থেকে আনুষ্ঠানিক চূড়ান্ত সম্মতি আসেনি, তবে পরিকল্পনা অনুযায়ী ম্যাচটিতে তেভেজের ছোটবেলার বন্ধুদের সঙ্গে তার সাবেক তারকা সতীর্থদের প্রতিদ্বন্দ্বিতা হবে। আর এর মাধ্যমেই ফুটবল বিশ্ব প্রথমবারের মতো মেসিকে রোনালদোর জন্য গোল তৈরি করতে দেখার সুযোগ পেতে পারে।

সম্পর্কিত সংবাদ

সিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ড
খেলাধুলা

সিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ড

November 7, 2026

তাওহীদ হৃদয়ের ব্যাটে সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।...

আরও পড়ুন
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলাধুলা

বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো

November 6, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।...

আরও পড়ুন