আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

এক বছরের কার্যবিবরণী প্রকাশ ডাকসুর

MATI PROTIDIN•September 17, 2026
শেয়ার করুন:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের এক বছরের কার্যক্রম ও জবাবদিহির প্রতিবেদন প্রকাশ করেছে। এতে আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন ও নারী শিক্ষার্থীদের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বাস্তবায়ন না হওয়া প্রকল্পগুলোর তথ্য তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু ভবনের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

তিনি অভিযোগ করেন, এক বছরেও ডাকসুর নির্ধারিত বাজেট দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রশাসনের অসহযোগিতার মধ্যেও ডাকসুর কমিটিগুলো হাজারের বেশি কাজ করেছে বলে দাবি করেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, মোটরসাইকেল ও গাড়ি চালনা প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা ও স্পোকেন ইংলিশ কোর্স, গবেষণা কর্মশালা, বৃত্তি ও উচ্চশিক্ষা বিষয়ক সেশন আয়োজন করা হয়েছে। পরিবহনে শনিবার বাস, সন্ধ্যার ট্রিপ, নারী হলের বাস ও ঢাকা-কুমিল্লা সাপ্তাহিক বাস চালু হয়েছে। স্বাস্থ্যসেবায় মেডিকেল সেন্টার সংস্কার, মেডিকেল ক্যাম্প এবং পাঁচটি নারী হলে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে।

তবে কম্পিউটার ল্যাব, এআই প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, সার্টিফিকেশন সহায়তা, ইনোভেশন হাব ও চাকরি মেলাসহ ছয়টি উদ্যোগ আটকে আছে। ক্যান্টিন সংস্কার, হলের ভর্তুকি মূল্যে খাবার, মাঠ সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত উন্নয়নসহ আরও কয়েকটি প্রকল্পও বাস্তবায়িত হয়নি।

শিক্ষক মূল্যায়ন চালুর উদ্যোগও প্রশাসনিক বিলম্বে বাস্তবায়িত হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এক বছরে অস্থিতিশীলতার কারণে কোনো দিন ক্লাস-পরীক্ষা বন্ধ হয়নি এবং হলে গেস্টরুম-গণরুম সংস্কৃতি ফিরে আসেনি বলেও দাবি করেছে ডাকসু।

সম্পর্কিত সংবাদ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি
বাংলাদেশ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

November 6, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।...

আরও পড়ুন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন