আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সংস্কৃতি

এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড গড়ল ‘মাইকেল’

MATI PROTIDIN•July 13, 2026
শেয়ার করুন:

বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড় তুলে ইতিহাস গড়েছে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’। বিশ্বজুড়ে টিকিট বিক্রিতে সিনেমাটি ১ বিলিয়ন ডলার আয়ের অনন্য মাইলফলক স্পর্শ করেছে।

চলচ্চিত্র ইতিহাসের প্রথম বায়োপিক বা জীবনীভিত্তিক সিনেমা হিসেবে এটি এই গৌরব অর্জন করল। গত এপ্রিলে বড় পর্দায় আসার পর থেকেই পর্দার পেছনের নানা বিতর্ক ও সমালোচকদের তীব্র সমালোচনাকে পেছনে ফেলে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে চলচ্চিত্রটি।

সিনেমাটি আন্তর্জাতিক বাজারে ৬২৯.৮ মিলিয়ন ডলার এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে ৩৭১.৮ মিলিয়ন ডলার আয় করেছে, যার ফলে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ১.০০১ বিলিয়ন ডলারে। মুক্তির প্রথম সপ্তাহের শেষে বিশ্বব্যাপী ২১৭ মিলিয়ন ডলার আয় করে সিনেমাটি ২০১৫ সালের ‘স্ট্রেট আউটা কম্পটন’-এর রেকর্ড ভেঙে দিয়েছিল।

দর্শকদের ইতিবাচক সাড়া ও ভালোবাসার কারণে গ্রীষ্মকালীন সিনেমা মৌসুমে এটি বক্স অফিসে শক্তিশালী অবস্থান ধরে রাখে।

সিনেমাটি ইতিমধ্যে বেশ কিছু বড় রেকর্ড নিজের নামে করে নিয়েছে। ২০২৩ সালের সাড়া জাগানো সিনেমা ‘ওপেনহাইমার’এর ৯৭৫ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে এটি এখন বাস্তব কোনো ব্যক্তির জীবনের ওপর ভিত্তি করে নির্মিত পৃথিবীর সবচেয়ে সফল সিনেমা হিসেবে স্থান করে নিয়েছে। একই সাথে ২০১৮ সালে কুইন ব্যান্ডকে নিয়ে তৈরি ‘বোহেমিয়ান র‍্যাপসোডি’-কে ছাড়িয়ে এটি এখন ইতিহাসের সর্বোচ্চ আয়কারী মিউজিক্যাল বায়োপিক।

এটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়ন্সগেটের সর্বকালের সবচেয়ে বড় চলচ্চিত্র এবং স্টুডিওটির প্রথম সিনেমা যা ১ বিলিয়ন ডলারের ক্লাব ছুঁতে পেরেছে। এর আগে লায়ন্সগেটের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল ২০১৩ সালের ‘দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার’।

অ্যান্টোইন ফুকা পরিচালিত এই সিনেমাটিতে মাইকেল জ্যাকসনের শৈশবের ব্যান্ড ‘জ্যাকসন ফাইভ’ থেকে শুরু করে বিশ্বমঞ্চে পপ সম্রাট হয়ে ওঠার পুরো যাত্রাপথ তুলে ধরা হয়েছে। সবচেয়ে বড় চমক হিসেবে, এই সিনেমায় মাইকেল জ্যাকসনের নিজের বাস্তব জীবনের ভাগ্নে জাফর জ্যাকসন প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা ছিল তার ক্যারিয়ারের প্রথম অভিনয়। এ ছাড়া মাইকেলের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে কোলম্যান ডোমিঙ্গো ও নিয়া লং।

সিনেমাটির বিপুল সাফল্যের পর আশা করা হচ্ছে, লায়ন্সগেট কর্তৃপক্ষ জ্যাকসনের জীবন নিয়ে আরো অন্তত একটি চলচ্চিত্র নির্মাণের অনুমোদন দেবে।

সম্পর্কিত সংবাদ

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি
সংস্কৃতি

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

November 5, 2026

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।...

আরও পড়ুন
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?
সংস্কৃতি

কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?

November 4, 2026

পর্দায় তার শান্ত স্বভাব, দায়িত্বশীলতা আর ভালোবাসার প্রকাশে মুগ্ধ দর্শক। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও...

আরও পড়ুন