আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সংস্কৃতি

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন মোশাররফ করিম

MATI PROTIDIN•July 14, 2026
শেয়ার করুন:

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্সেডশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৫-২০২৬ এ শ্রেষ্ঠ অভিনেতার (চলচ্চিত্র) পুরস্কারে ভূষিত হলেন সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। সংগঠনটির ১৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ বছর ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের জন্য মোশাররফ করিমকে এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর নিউ ইস্কাটনে বিআইএএম অডিটোরিয়ামে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে (১০ জুলাই) শুক্রবার সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় চলচ্চিত্র ও টিভি অভিনেতা-অভিনেত্রী, সংগীত, নৃত্য, মডেল, কনটেন্ট ক্রিয়েটর, বিনোদন সাংবাদিক, নারী উদ্যোক্তা, ফ্যাশন-সহ বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ব্যক্তিদেরও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এজেএফবি আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অভিনেতা মোশাররফ করিম বলেন, ‘আমি খুবই অভিভূত ও সেই সাথে আনন্দিত। অভিনয়ই আমার জীবন, অভিনয় আমার পেশা। খুব ভালো লাগে যখন কাজের স্বীকৃতিস্বরূপ কোনো সম্মাননা পাই। এইটা যেমন গর্বের, তেমনি আত্মার খোরাকও। একদিকে কাজের স্পৃহা যোগায়, অন্যদিকে দায়বদ্ধতা বৃদ্ধির অক্সিজেন। আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি এজেএফবি কর্তৃপক্ষকে।’

উক্ত অনুষ্ঠানে আজীবন সম্মাননা পান নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। অন্যান্যদের মধ্যে যারা পুরস্কার পেয়েছেন- অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা আখম হাসান, চিত্রনায়ক সজল, নিরব আরো অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরষ্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এজেএফবি’র প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবি’র সভাপতি ফারুক হোসেন মজুমদার ও চিত্রনায়ক নিরব-সহ প্রমুখ গুণী ব্যক্তিবর্গ।

সম্পর্কিত সংবাদ

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
সংস্কৃতি

সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

November 7, 2026

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজকরা...

আরও পড়ুন
পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি
সংস্কৃতি

পাঁচশ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

November 5, 2026

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।...

আরও পড়ুন
কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?
সংস্কৃতি

কেন হঠাৎ আবু বকরে মজেছেন বাংলাদেশি দর্শকরা?

November 4, 2026

পর্দায় তার শান্ত স্বভাব, দায়িত্বশীলতা আর ভালোবাসার প্রকাশে মুগ্ধ দর্শক। শুধু পাকিস্তান নয়, বাংলাদেশ ও ভারতের দর্শকদের মধ্যেও...

আরও পড়ুন