আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরুপবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু
সংস্কৃতি

কবি সৈয়দ তাকি মোহাম্মদ মারা গেছেন

MATI PROTIDINSeptember 12, 2026
শেয়ার করুন:

কবি, সমাজসেবক ও সংগঠক সৈয়দ তাকি মোহাম্মদ (বুড্ডান সাহেব) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় পুরান ঢাকার সাত রওজা মহল্লার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন।

স্ত্রী, পাঁচ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) বাদ জোহর হোসায়নী দালান ইমামবাড়ায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাত রওজার পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় তাকে।

১৯৫০ সালের ১৪ জানুয়ারি পুরান ঢাকার সাত রওজা মহল্লায় একটি মুঘল অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ তাকি মোহাম্মদ। তার পিতা নবাব সৈয়দ আলী মোহাম্মদ (ছোট্টন) ছিলেন ঢাকার জমিদার। সৈয়দ মোহাম্মদ তাকি হোসেনী দালান ব্যবস্থাপনা কমিটির সদস্য, জাতীয় ওয়াকফ কমিটির পরিচালনা সদস্যসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পুরান ঢাকায় মুঘল আমলে প্রতিষ্ঠিত মোহাম্মদী বেগ ইমামবাড়া ওয়াকফ এস্টেটের আমৃত্যু মোতাওয়াল্লীর দায়িত্ব পালন করেন তিনি।

মরহুমের কুলখানি মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব পুরান ঢাকার হোসেনী দালানে এবং বাদ এশা সাতরওজা খাজা নেহাল মসজিদে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত সংবাদ

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন
সংস্কৃতি

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন

September 12, 2026

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবন লোকচক্ষুর অন্তরালে রাখতে অভ্যস্ত...

আরও পড়ুন
চার দিনে ১৫০ কোটি, বক্স অফিসে ‘মির্জাপুর’-এর দাপট
সংস্কৃতি

চার দিনে ১৫০ কোটি, বক্স অফিসে ‘মির্জাপুর’-এর দাপট

September 9, 2026

সাপ্তাহিক ছুটির পর কর্মদিবসে অনেক সিনেমার আয়েই ভাটা পড়ে। তবে ‘মির্জাপুর দ্য মুভি’র ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। মুক্তির চতুর্থ...

আরও পড়ুন