আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
খেলাধুলা

কোনো অজুহাত নেই, বাংলাদেশ সত্যিই দারুণ খেলেছে: প্যাট কামিন্স

MATI PROTIDINAugust 16, 2026
শেয়ার করুন:

ডারউইনের মারারা স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে চূর্ণ করে বাংলাদেশ দল যে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে, তার প্রশংসায় কোনো কার্পণ্য করেননি অজি অধিনায়ক প্যাট কামিন্স। নিজেদের ডেরায় এমন অভাবনীয় পরাজয়ে চরম হতাশা প্রকাশ করার পাশাপাশি টাইগারদের সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অজি দলপতি বলেন, ‘বাংলাদেশ দলের কাছ থেকে কোনো কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তারা নিশ্চিতভাবেই অসাধারণ ক্রিকেট খেলেছে। তবে এই ম্যাচের পর আগামী কয়েক দিনে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা ও ব্যবচ্ছেদ হবে।’

পরাজয়ের পেছনে কোনো অজুহাত না দেখিয়ে কামিন্স অকপটে স্বীকার করেন, ‘আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত দেওয়া যাবে না।

বাংলাদেশ খুব ভালো খেলেছে। আমাদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে আরো লম্বা সময় ব্যাট করা উচিত ছিল। আর বল হাতেও আমরা তাদের কোনো চাপে ফেলতে পারিনি।’
টাইগার বোলারদের ধৈর্য ও শৃঙ্খলার প্রশংসায় কামিন্স যোগ করেন, ‘ক্রিকেটের সব দিক থেকেই তারা আমাদের চেয়ে বহুগুণ ভালো খেলেছে।
বিশেষ করে বল হাতে তারা অত্যন্ত ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।

চোট কাটিয়ে ওঠা পেসার জশ হ্যাজলউড প্রসঙ্গে অজি স্কিপার জানান, চোটের কারণে সাম্প্রতিক সময়ে তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও হ্যাজলউড দলের অন্যতম পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়া সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘গ্রিনের সেঞ্চুরি ও ইনিংসের গতিই প্রমাণ করে সে কত বড় মানের খেলোয়াড়। তবে তার সঙ্গে অন্য প্রান্তে আমাদের আরো দু-একজনকে টিকে থাকা উচিত ছিল।’

প্রথম টেস্টে বিশাল ধাক্কা খেলেও সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করে কামিন্স বলেন, ‘আমরা ঘুরে দাঁড়াতে বেশ ভালোভাবেই জানি।

সম্পর্কিত সংবাদ

দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত
খেলাধুলা

দ. কোরিয়ার ম্যাচে বাজল চিরশত্রু উ. কোরিয়ার জাতীয় সংগীত

September 19, 2026

চিরাচরিত নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে খেলোয়াড়রা দাঁড়িয়েছিলে লাইনে। অপেক্ষায় ছিলেন নিজ দেশের জাতীয় সংগীতে কণ্ঠ মেলানোর। কিন্তু...

আরও পড়ুন
সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!
খেলাধুলা

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!

September 17, 2026

ক্লাবের জন্য শিরোপা জয়ের আনন্দ। সতীর্থদের সঙ্গে উদযাপন, হাতে ট্রফি- সবকিছুই ছিল উৎসবমুখর। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

September 17, 2026

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস)...

আরও পড়ুন