আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
খেলাধুলা

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নতুন ইতিহাস শানাকার

MATI PROTIDIN•September 4, 2026
শেয়ার করুন:

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নতুন ইতিহাস গড়েছেন দাসুন শানাকা। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের এই শ্রীলঙ্কান অলরাউন্ডার মাত্র ৩৯ বলে সেঞ্চুরি করেছেন, যা টুর্নামেন্টের ইতিহাসে দ্রুততম।

সেঞ্চুরি করে শানাকা ভেঙেছেন আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার ও টিম সাইফার্টের রেকর্ড। তারা তিনজনই সিপিএলে ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন। রাসেল রেকর্ডটা গড়েছিলেন ২০১৮ সালে। গত বছর একই দিনে ৪০ বলে তিন অঙ্ক ছুঁয়ে তাকে স্পর্শ করেন হেটমায়ার ও সাইফার্ট।

বাংলাদেশ সময় আজ ভোরে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে ১০ম ওভারে ব্যাটিংয়ে নামেন শানাকা। কয়েকটি বল দেখেশুনে খেলার পরই ঝড় তোলেন তিনি। শেষ পর্যন্ত ৪৩ বলে অপরাজিত ১২১ রান করেন ৩৪ বছর বয়সী অলরাউন্ডার। মারেন ৮টি চার ও ১২টি ছক্কা; স্ট্রাইক রেট ২৮১.৪০।

শানাকার সঙ্গে আন্দ্রে ফ্লেচারের ৩৮ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস ২০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান করে। জবাবে সেন্ট লুসিয়া কিংস ১৩.৫ ওভারে মাত্র ৯৮ রানে অলআউট হয়। প্যাট্রিয়টস জেতে ১৩৭ রানে।

ম্যাচ শেষে শানাকা বলেন, ‘শুরুতে আমার পরিকল্পনা ছিল বলের মেরিট অনুযায়ী খেলা, ফিল্ডিং কীভাবে সাজানো আছে এবং তারা কীভাবে বল করবে, সেটি দেখছিলাম। প্রায় ৩০ রান করার পর বুঝতে পারি পিচ ভালো।

তাই আমার শক্তির জায়গায় পেলেই বল আক্রমণাত্মক শট খেলার সিদ্ধান্ত নিই। ভাগ্য ভালো ছিল, সবকিছু আমার পক্ষে গেছে।’
শানাকাকে ওপরে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জেসন হোল্ডার। তিনি শানাকার প্রশংসা করে বলেন, ‘দাসুন দুর্দান্ত ফর্মে আছে। তাই আমরা তাকে যতটা সম্ভব, কাজে লাগাতে চেয়েছি।’

সম্পর্কিত সংবাদ

সিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ড
খেলাধুলা

সিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ড

November 7, 2026

তাওহীদ হৃদয়ের ব্যাটে সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।...

আরও পড়ুন
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলাধুলা

বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো

November 6, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।...

আরও পড়ুন