আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

MATI PROTIDIN•July 6, 2026
শেয়ার করুন:

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ৩ জন নিহত ও ২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পূজগাং এলাকার মধুমঙ্গল পাড়ায় এ ঘটনা ঘটে।

এরপর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে পাহাড়ের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নিহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের পরিচয় ও ঘটনার আসল কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মরদেহ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে গেছেন।একটি সূত্র জানিয়েছে, পাঁচজন যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তিন জনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুই জনকে দুর্বৃত্তরা জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানা গেছে।
তবে এ বিষয়ে আঞ্চলিক সংগঠনগুলোর কোন বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি
বাংলাদেশ

খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি

November 6, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বিভিন্ন স্থানে দেয়ালচিত্র আঁকিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।...

আরও পড়ুন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন