আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপিলন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
সংস্কৃতি

‘চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার’

MATI PROTIDINJune 27, 2026
শেয়ার করুন:

দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ, বাণিজ্যিকভাবে সক্ষম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে সরকার আন্তরিক। পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রয়োজনীয় নীতিগত এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বিসিটিআইর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া ও চীন উভয় দেশই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তবে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই এসব সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিসিটিআইর কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে কোর্স সফলভাবে সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ