আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক

টরেন্টো জালালাবাদ এসোসিয়েশন এর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হলেন ওসমানীনগরের রাসেল আহমেদ। 

MATI PROTIDINMay 24, 2026
শেয়ার করুন:

কানাডার বাংলাদেশী কমিউনিটির অন্যতম বৃহৎ সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের বহুল আলোচিত নির্বাচনের ফলাফল অবশেষে ঘোষণা করা হয়েছে।দীর্ঘ তিনদিনের ভোটগ্রহণ,একাধিক দফায় গণনা,এবং নানা নাটকীয়তার পর সভাপতি নির্বাচিত হয়েছেন এবাদ চৌধুরী।সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রাসেল আহমেদ।

সভাপতি পদে এবাদ চৌধুরী পেয়েছেন ১ হাজার ৮শ ৩৪ ভোট। আর সাধারণ সম্পাদক পদে ১ হাজার ৭শ ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন রাসেল আহমেদ।নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদি শরীফ মারুফ।

এর আগে গত ১৫, ১৬ ও ১৭ মে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।এরপর ১৮ ও ১৯ মে শুরু হয় ভোট গণনা।কিন্তু টানা সাড়ে ১২ ঘণ্টার চেষ্টার পরও তখন ফলাফল ঘোষণা করা সম্ভব হয়নি।পরে ২২মে তৃতীয় দিনের গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

কমিশনের তথ্য অনুযায়ী,মোট ৮ হাজার ১শ ২৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪ হাজার ৭শ ১৫ জন।কানাডায় বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মধ্যে জালালাবাদ এসোসিয়েশনকে ঘিরে রয়েছে ব্যাপক জনপ্রিয়তা ও প্রভাব।আর সেই কারণেই এবারের নির্বাচন ঘিরে প্রবাসীদের মধ্যে ছিল তুমুল আগ্রহ, আলোচনা এবং উত্তেজনা।উল্লেখ্য,নব-নির্বাচিত সাধারণ সম্পাদক রাসেল আহমেদ এর দেশের বাড়ি ওসমানীনগর উপজেলার ১নং উমরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উমরপুর গ্রামে।রাসেল আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,নতুন এই দায়িত্ব উনার কাছে অত্যন্ত চ্যালেন্জের এবং সাথে সাথে মর্যাদার।তিনি তার সর্বস্ব দিয়ে এই দায়িত্ব পালন করবেন বলে আশা ব্যক্ত করেছেন।যাহাতে জালালাবাদ এসোসিয়েশনকে আগের যেকোন সময়ের চেয়ে একটি ভাল অবস্থানে নিয়ে যেতে পারেন।পরিশেষে তিনি সবার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন যে,তারা অনেক কষ্ট করে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন