আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে ১৩১ জনের মৃত্যু

MATI PROTIDINMay 19, 2026
শেয়ার করুন:

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে আনুমানিক ১৩১ জনে পৌঁছেছে। দেশটিতে আনুমানিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৩ জনে। স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা এ তথ্য জানিয়েছেন।

এর আগে কঙ্গোর পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া এ মহামারিতে ৩৫০টি সন্দেহভাজন আক্রান্তের মধ্যে ৯১ জনের মৃত্যুর তথ্য দেওয়া হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সাম্প্রতিক এ প্রাদুর্ভাবের জন্য দায়ী বান্ডিবুগিও ধরণের ইবোলার কোনো টিকা বা চিকিৎসা এখনো নেই। গত অর্ধশতকে আফ্রিকায় এ রোগে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

স্যামুয়েল রজার কাম্বা রাতে কঙ্গোর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘আমরা মোটামুটি ১৩১ জনের মৃত্যুর তথ্য পেয়েছি। আক্রান্তের সংখ্যা অন্তত ৫১৩ বলে অনুমান করা হচ্ছে।’

তবে তিনি সতর্ক করে বলেন, এ সংখ্যা এখনো আনুমানিক। ১৩১টি মৃত্যুর সবগুলোই ইবোলাজনিত কি না, তা নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এ পর্যন্ত খুব কম নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা সম্ভব হয়েছে। তাই মূল্যায়ন মূলত সন্দেহভাজন আক্রান্তের তথ্যের ওপর ভিত্তি করেই করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প
আন্তর্জাতিক

শিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্প

June 17, 2026

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক সমঝোতার বিস্তারিত শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মার্কিন...

আরও পড়ুন
‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’
আন্তর্জাতিক

‘ইরান চুক্তির পর ইউক্রেন ও লেবাননে শান্তি আনার চেষ্টা করব’

June 16, 2026

ফ্রান্সে অনুষ্ঠিত গ্রুপ অফ সেভেন জি৭ শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের সাথে যোগ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের...

আরও পড়ুন
ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন
আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

June 15, 2026

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় সোমবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।...

আরও পড়ুন