আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

ডিসি সারওয়ার লিখলেন‘বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় আমি ধন্য’

MATI PROTIDIN•June 23, 2026
শেয়ার করুন:

সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহারের দুই দিন পর সিলেটবাসীর উদ্দেশে বিদায়ী বার্তা দিয়েছেন মো. সারওয়ার আলম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংক্ষিপ্ত এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

মঙ্গলবার (২৩ জুন) বেলা দেড়টার দিকে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি দেন তিনি। এর কিছুক্ষণ পরই বিমানযোগে সিলেট ত্যাগ করেন সাবেক এই জেলা প্রশাসক।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিলেটের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সৈয়দ বেলায়েত হোসেন লিমন জানান, মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকা উদ্দেশে সিলেট ছাড়েন সারওয়ার আলম।

এর আগে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তবে প্রজ্ঞাপনে তার প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।

নতুন জেলা প্রশাসক নিয়োগ না হওয়া পর্যন্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। সোমবার রাত থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

সিলেটে দায়িত্ব পালনকালে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগের কারণে আলোচনায় ছিলেন সারওয়ার আলম। বিশেষ করে সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার আওতায় আনার উদ্যোগ দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

তার নির্দেশনায় গত সপ্তাহে মাজারের ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। পরে সোমবার প্রশাসনের তত্ত্বাবধানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হলে মাত্র চার দিনে সেখানে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।

মাজারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে তার এই উদ্যোগ যেমন অনেকের প্রশংসা কুড়িয়েছে, তেমনি বিভিন্ন মহলে সমালোচনাও সৃষ্টি করেছে। এর মধ্যেই তার প্রত্যাহারের সিদ্ধান্ত এবং বিদায়ী বার্তা সিলেটে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন