আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
বাংলাদেশ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের, আক্রান্ত ৭৫ হাজার ছাড়াল

MATI PROTIDIN•September 28, 2026
শেয়ার করুন:

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ২৮ দিনেই ১৩৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে দুই হাজার ৩৬ জন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ৭৩০ জন।আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিবেদনে রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছে দুই হাজার ৬৪ জন।

প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের এই ২৮ দিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের মাসে অর্থাৎ আগস্টে ডেঙ্গুতে মৃত্যু ছিল ৪৩ জনের। এ ছাড়া জুলাই মাসে ৩৬, জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে মে মাসে ১, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পর্কিত সংবাদ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

November 5, 2026

ভারত থেকে দেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে...

আরও পড়ুন
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
বাংলাদেশ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

November 5, 2026

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার, জানাজা ও দাফন কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন...

আরও পড়ুন
বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী
বাংলাদেশ

বিমানবন্দরে লাগেজ সংগ্রহ নিয়ে এখন আর ভোগান্তি নেই: বিমানমন্ত্রী

November 4, 2026

বর্তমান বিমানবন্দরে সেবার বিষয়ে যাত্রীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন...

আরও পড়ুন