আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
কমিউনিটি

বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের স্মরণে বার্মিংহাম আওয়ামী লীগ এর  দোয়া মাহফিল অনুষ্ঠিত

MATI PROTIDINJune 10, 2026
শেয়ার করুন:

 বাংলাদেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গণমানুষের নেতা ও সাবেক মন্ত্রী মরহুম তোফায়েল আহমেদের রূহের মাগফিরাত কামনায় যুক্তরাজ্য আওয়ামী লীগ বার্মিংহাম শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম শাখার সভাপতি হাজী কবির উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী। এতে নূরুল ইসলাম কিসলু, কামাল আহমদ, হাজি ফখরুল ইসলাম,আশিক মিয়া,সাইফুর বাসিক,-সহ শাখার নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুম তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং সাধারণ মানুষের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে তোফায়েল আহমেদ আজীবন নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করে গেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং জনসম্পৃক্ততা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউস কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণের তাওফিক প্রার্থনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুম তোফায়েল আহমেদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন