আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
খেলাধুলা

‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’: মেসিকে বেকহ্যামের বার্তা

MATI PROTIDIN•September 1, 2026
শেয়ার করুন:

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আর দেখা যাবে নীল সাদা জার্সিতে খেলতে এই ফুটবলের যুবরাজকে।

গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে হারের পরই সিদ্ধান্ত নিয়েছিলেন অবসরের। সিদ্ধান্তটি দ্রুত নিতে হলো বাবার প্রয়াণের পর। মেসির অবসরের পর তাকে নিয়ে আবেগঘন বার্তায় ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম লিখেছেন, দেশকে সবচেয়ে সুন্দর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। তোমার কীর্তি চিরকাল মনে থাকবে।

ডেভিড বেকহ্যামের চেষ্টাতেই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি।

আবেগঘন বার্তায় বেকহ্যাম লিখেন, ‘এটা আমাদের জন্য এই মুহূর্তে পেছনে ফিরে তাকানোর ও উপলব্ধি, স্বপ্ন নিয়ে আসা এক তরুণের শ্রেষ্ঠত্বের সাক্ষী হতে পেরে আমরা কতটা ভাগ্যবান। লিও তুমি কিন্তু দেশের, তোমার নিজের ও তোমার পরিবারের কাছে গর্ব। যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে বছরের পর বছর, যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাতে শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের লাখ লাখ শিশুকে তুমি অনুপ্রাণিত করে গিয়েছে।

২০০৬ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার অভিষেক হয় লিওনেল মেসির। সেই বছরই বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হয়। কিন্তু সেবারের বিশ্বকাপে একটি মাত্র গোল করছিলেন মেসি। পরেরবার ২০১০ বিশ্বকাপে যদিও পাঁচটি ম্য়াচ খেললেও কোনো গোল করতে পারেননি। এরপরের বার বিশ্বকাপে ২০১৪ সালে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা।

সেবার জার্মানির বিরুদ্ধে হেরে যায় নীল সাদারা। স্বপ্নপূরণ হয়নি ২০১৮ বিশ্বকাপেও। কিন্তু ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। সেবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল লিওনেল মেসির দল। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তোলার স্বপ্নপূরণ হয়েছিল মেসির। এবারও সুযোগ ছিল। কিন্তু স্পেনের বিরুদ্ধে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়ে যায়।

সম্পর্কিত সংবাদ

সিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ড
খেলাধুলা

সিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ড

November 7, 2026

তাওহীদ হৃদয়ের ব্যাটে সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।...

আরও পড়ুন
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো
খেলাধুলা

বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদো

November 6, 2026

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানাতে বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।...

আরও পড়ুন