আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরুপবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু
আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

MATI PROTIDINSeptember 14, 2026
শেয়ার করুন:

দক্ষিণ আফ্রিকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। রবিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে দেশটির এন১ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। পশ্চিম কেপ প্রদেশের প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকা শহরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে।

দেশটির সড়ক ট্রাফিক ব্যবস্থাপনা করপোরেশন জানিয়েছে, দুটি মিনিবাস ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এর কিছুক্ষণ পর আরেকটি গাড়ি এসে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবিতে সড়কজুড়ে গাড়ির ধ্বংসাবশেষ এবং যাত্রীদের বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
আহত তিনজনকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুটি মিনিবাস ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষের পর তৃতীয় একটি গাড়ি এসে সেগুলোতে ধাক্কা দেয়। দক্ষিণ আফ্রিকায় অনেক মানুষের প্রধান গণপরিবহন হিসেবে মিনিবাস ট্যাক্সি ব্যবহৃত হয়। তবে এসব যানবাহন প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

সম্পর্কিত সংবাদ

পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারি
আন্তর্জাতিক

পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারি

September 15, 2026

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে উত্তেজনার মধ্যে পবিত্র নগরী মক্কায় সম্ভাব্য হামলার বিষয়ে বিরল সতর্কতা জারি করেছিল সৌদি...

আরও পড়ুন
ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

September 15, 2026

পরমাণু সংকটের সমাধান হলে ইরানকে পরমাণু জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের রেইবার্ন হাউস অফিস বিল্ডিংয়ে দেওয়া...

আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১৩০

September 13, 2026

ইন্দোনেশিয়ায় বৈরী আবহাওয়ার মধ্যে একটি ফেরি উল্টে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে এখনও নিখোঁজ রয়েছেন ১৩০ জন। ফেরিটিতে...

আরও পড়ুন