আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীআলোকস্বল্পতায় এবার সিলেট টেস্টও বন্ধশ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে টিসিমুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধনএনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা

MATI PROTIDIN•August 11, 2026
শেয়ার করুন:

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়েতে গড়াল। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বিয়ে করেছেন দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী জর্জিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করে বিয়ের খবর জানান রোনালদো। ছবিতে দুজনের হাতের বিয়ের আংটিও দেখা যায়। এর আগে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে রোনালদোর বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় এক দশক ধরে একসঙ্গে আছেন রোনালদো ও জর্জিনা।

দীর্ঘ এই সময়ে তারা নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। ব্যক্তিজীবনের পাশাপাশি রোনালদোর ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তেরও সঙ্গী হয়েছেন জর্জিনা।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি বিয়ের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছিল। সেগুলোকে ঘিরে রোনালদো ও জর্জিনার বিয়ে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়।

তবে রোনালদো একাধিকবার জানিয়েছিলেন, দুজনের কাছে সময়টি উপযুক্ত মনে হলেই তারা বিয়ে করবেন।

ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাও জানিয়েছিলেন রোনালদো। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো বিশেষ আয়োজন বা বিলাসবহুল ভ্রমণের সময় নয়, বরং গভীর রাতে হঠাৎ করেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

রোনালদো জানিয়েছিলেন, সেদিন এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি। সঙ্গে সঙ্গেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন।

সেই সময় তাদের দুই সন্তান ঘরে ঢুকে পড়ে এবং জীবনের বিশেষ ওই মুহূর্তের সাক্ষী হয়।

দীর্ঘদিনের সম্পর্ক, একসঙ্গে পরিবার গড়া এবং নানা গুঞ্জনের পর অবশেষে মঙ্গলবার বিয়ের মাধ্যমে সম্পর্ককে নতুন স্বীকৃতি দিলেন রোনালদো ও জর্জিনা।

সম্পর্কিত সংবাদ

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের
খেলাধুলা

ইউরোপের সর্বোচ্চ বেতনে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হ্যারি কেইনের

November 5, 2026

বায়ার্ন মিউনিখে নাম লেখানোর পর থেকেই গোলের পর গোল করে যাচ্ছেন হ্যারি কেইন। অবশ্য প্রতিপক্ষকে গোলোবন্যায় ভাসানোর অভ্যাসটা...

আরও পড়ুন
আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যত অর্জন
খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর যত অর্জন

November 5, 2026

ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ বছরই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর। তবে ২০২৬ সাল শেষ হওয়ার...

আরও পড়ুন