আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জনলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
সিলেট

দুই দফা উদ্বোধনের পরও চালু হয়নি সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসিইউ

MATI PROTIDINAugust 19, 2026
শেয়ার করুন:

সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে দুই দফা আনুষ্ঠানিক উদ্বোধনের পরও চালু হয়নি ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। দীর্ঘদিন ধরে পড়ে থাকা ইউনিটটি এখন পরীক্ষামূলকভাবে রোগী রেখে চালানোর কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে প্রয়োজনীয় কিছু লজিস্টিক সরঞ্জাম না থাকায় পূর্ণাঙ্গ সেবা শুরু করা সম্ভব হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের আশা, সব প্রস্তুতি শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে আইসিইউটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। তবে এরই মধ্যে সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠাতে হচ্ছে।

সুনামগঞ্জ হাওরবেষ্টিত জেলা। কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের একটি বড় অংশ জীবিকার প্রয়োজনে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করেন। দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা কিংবা অন্য কোনো সংকটাপন্ন অবস্থায় জেলার মানুষের প্রধান ভরসা সুনামগঞ্জ সদর হাসপাতাল। কিন্তু সেখানে পূর্ণাঙ্গ আইসিইউ সুবিধা না থাকায় গুরুতর রোগীদের শেষ পর্যন্ত সিলেটে নিয়ে যেতে হয়।

দুইবার উদ্বোধন, তবুও সেবা নেই

সুনামগঞ্জ সদর হাসপাতালের অষ্টম তলায় ১০ শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়েছে ২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের আওতায় ২০২৩ সালে ইউনিটটি স্থাপন করা হয়।
২০২৩ সালের ২১ মার্চ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আইসিইউর অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করা হয়। পরে একই বছরের ১৪ নভেম্বর তৎকালীন সরকারপ্রধান শেখ হাসিনা ইউনিটটির উদ্বোধন করেন।


তবে উদ্বোধনের পরও নিয়মিত রোগী ভর্তি করে আইসিইউ সেবা চালু করা হয়নি।

দীর্ঘদিন অব্যবহৃত থাকার পর চলতি বছরের ১৪ জুন দ্বিতীয় দফায় ইউনিটটির উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মাহবুব আলম। কিন্তু দ্বিতীয় দফা উদ্বোধনের পরও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। ফলে দুই দফা উদ্বোধন হলেও আইসিইউর প্রকৃত সুফল এখনো পাচ্ছেন না জেলার মানুষ।

‘জটিল রোগী এলেই সিলেটে পাঠানো হয়’

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে আইসিইউ স্থাপন ও দুই দফা উদ্বোধনের পরও সেবা না পাওয়ায় প্রকল্পটির কার্যকারিতা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ময়না মিয়া বলেন, হাসপাতালে কোনো জটিল রোগী নিয়ে গেলেই তাকে সিলেটে পাঠিয়ে দেওয়া হয়। জেলা শহরে এমন একটি হাসপাতাল থাকার পরও সংকটাপন্ন রোগীর চিকিৎসা না পাওয়াটা হতাশাজনক।


ফরিদ মিয়া বলেন, একটি আইসিইউ ইউনিট দুইবার উদ্বোধন করা হয়েছে। কিন্তু এখনো এর সেবা চালু হয়নি। সরকারি অর্থ ব্যয় করে দুইবার উদ্বোধন হলেও কবে পূর্ণাঙ্গ সেবা চালু হবে, তা নিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।


হাসপাতালের পরিবেশ নিয়েও অভিযোগ


আইসিইউ চালু না হওয়ার পাশাপাশি সদর হাসপাতালের সামগ্রিক পরিবেশ নিয়েও রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের নিচতলা থেকে সপ্তম তলা পর্যন্ত বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পড়ে থাকে। শয্যা সংকটের কারণে কোনো কোনো রোগীকে মেঝেতেও চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতালে মাকে নিয়ে তিন দিন ভর্তি ছিলেন স্থানীয় বাসিন্দা ওয়াহিদ মিয়া। তিনি বলেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকার উপদ্রব রয়েছে। খাবার রাখারও ভালো ব্যবস্থা নেই। এ কারণে শেষ পর্যন্ত তাঁর মাকে বেসরকারিভাবে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে যেতে হয়েছে।
আরেক বাসিন্দা আলী আজম বলেন, হাসপাতালের নিচ থেকে ওপর পর্যন্ত বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পড়ে থাকে। দুর্গন্ধও রয়েছে। এসব বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের যথেষ্ট তদারকি নেই। দ্রুত আইসিইউ চালু হলে জেলার মানুষের অনেক উপকার হবে।
ডিসেম্বরের মধ্যে চালুর আশা
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহম্মদ হোসেন বলেন, আইসিইউ চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছু লজিস্টিক সরঞ্জামের সরবরাহ এখনো বাকি রয়েছে। সেগুলো দ্রুত সংগ্রহ করা হবে।
তিনি বলেন, বর্তমানে রোগী রেখে পরীক্ষামূলকভাবে কার্যক্রম চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, আগামী ডিসেম্বরের মধ্যে আইসিইউটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে।
তবে দুই দফা উদ্বোধনের পরও আরও কয়েক মাস অপেক্ষা করতে হওয়ায় জেলার মানুষের প্রশ্ন, যে আইসিইউ দুইবার উদ্বোধন করা হয়েছে, সেটি পূর্ণাঙ্গ সেবা দিতে আর কতদিন লাগবে?

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন