আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটবিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইট
বাংলাদেশ

দেশে গণতন্ত্র বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে: মির্জা ফখরুল

MATI PROTIDINJune 5, 2026
শেয়ার করুন:

বিএনপির মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়ায় রাজনীতিবিদদের হীন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে। দেশের রাজনীতিকে ধ্বংস করার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি গণতন্ত্রে বিশ্বাস করে না।

শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব মন্তব্য করেন। রাজনীতিবিদ মাহবুবুল হক ও মাহবুবুল আলম তারা স্মরণে এই সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আগে রাজনীতিতে কিছুটা হলেও এথিক্স ও মূল্যবোধ ছিল।

সোশ্যাল মিডিয়ার কারণে এখনকার রাজনীতি পুরোপুরিভাবে এক ভয়াবহ পরিণতিতে চলে গেছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হরণ করা হয়। সমাজ, রাজনীতি ও ভবিষ্যৎ বংশধরদের কাছে রাজনীতিবিদদের সবচেয়ে হীন ব্যক্তি হিসেবে পরিচয় করে দেওয়ার চেষ্টা হচ্ছে। অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে।
এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। যারা এগুলো করছেন, তারা সচেতনভাবে করছেন। এদের মধ্যে অনেককে আমরা ব্যক্তিগতভাবে চিনি, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে যে ভাষা নিয়ে আসেন, সেটা রাজনীতির স্বাভাবিক ধারাকে ধ্বংস করবার জন্য যথেষ্ট।

তিনি বলেন, ‘এখন সময়টা অন্যরকম, সমাজটা অন্যরকম। এত বড় একটা আন্দোলন, অভ্যুত্থান, তারপরেও কিন্তু আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সুযোগ পেয়েছি।

এখন আবার অত্যন্ত পরিকল্পিতভাবে শুরু হয়েছে সেই প্রক্রিয়াটাকে ব্যাহত করার। আমার কাছে মনে হয়, গণতন্ত্র খুব বিপদে পড়েছে। এই যে চতুর্দিকে বিভিন্নভাবে একটা সুপরিকল্পিত, সচেতনভাবে একটা প্রচেষ্টা যে, সবকিছু ভেঙে ফেলা, অর্থহীন করে ফেলার চেষ্টা- এর মধ্য দিয়ে একটা নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা চালানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘কিছু মহল নির্বাচনের আগে থেকেই এমনভাবে চক্রান্ত করছেন, যাতে গণতন্ত্র এখানে না থাকে। সৌভাগ্য আমাদের, আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে পেরেছি। এখন এই সরকারের দায়িত্ব হবে খুব দ্রুততার সঙ্গে এই চক্রান্তকে চিহ্নিত করে, সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করা।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। যে শক্তি মানুষের অধিকারকে স্বাভাবিক নিয়মে, গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সব গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত।’

সম্পর্কিত সংবাদ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী

September 20, 2026

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা...

আরও পড়ুন
অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ
বাংলাদেশ

অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ

September 20, 2026

১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে পরিকল্পিতভাবে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মোবাইল ছিনিয়ে নেওয়ার...

আরও পড়ুন
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

September 19, 2026

দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

আরও পড়ুন