আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরুপবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু
সংস্কৃতি

নতুন ওয়েব ফিল্মে পরীমনি

MATI PROTIDINSeptember 13, 2026
শেয়ার করুন:

নতুন ওয়েব ফিল্মে যুক্ত হলেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় নির্মিতব্য এই ওয়েব ফিল্মের নাম ‘সেপারেশন’।

এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। এতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
রাজধানীর ৩০০ ফিট এলাকায় বর্তমানে ওয়েব ফিল্মটির শুটিং চলছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে শুটিংয়ের একটি ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর জানান পরীমনি। ছবিতে ‘বিসমিল্লাহ’ লেখার পাশাপাশি ‘সেপারেশন’ এবং পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নাম উল্লেখ করেছেন অভিনেত্রী।

গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় এর আগে ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। এবার এই নির্মাতার সঙ্গে ওয়েব ফিল্মে কাজ করছেন তিনি।

ফলে তাদের তৃতীয় যৌথ কাজ হতে যাচ্ছে ‘সেপারেশন’।

তবে ওয়েব ফিল্মটিতে পরীমনির চরিত্র কিংবা গল্পের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। ইমতিয়াজ বর্ষণের চরিত্র নিয়েও মুখ খোলেননি নির্মাতা বা সংশ্লিষ্টরা।

জানা গেছে, রাজধানীর ৩০০ ফিটসহ বিভিন্ন লোকেশনে পর্যায়ক্রমে ‘সেপারেশন’-এর শুটিং হবে। পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের পাশাপাশি এতে আরও অভিনয় করছেন শার্লিন ফারজানা।

ওয়েব ফিল্মটি মুক্তি পাবে আইস্ক্রিনে প্ল্যাটফর্মে। তবে কবে নাগাদ ‘সেপারেশন’ দর্শকের সামনে আসবে, তা এখনো ঘোষণা করা হয়নি।

সম্পর্কিত সংবাদ

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন
সংস্কৃতি

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন

September 12, 2026

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবন লোকচক্ষুর অন্তরালে রাখতে অভ্যস্ত...

আরও পড়ুন
চার দিনে ১৫০ কোটি, বক্স অফিসে ‘মির্জাপুর’-এর দাপট
সংস্কৃতি

চার দিনে ১৫০ কোটি, বক্স অফিসে ‘মির্জাপুর’-এর দাপট

September 9, 2026

সাপ্তাহিক ছুটির পর কর্মদিবসে অনেক সিনেমার আয়েই ভাটা পড়ে। তবে ‘মির্জাপুর দ্য মুভি’র ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। মুক্তির চতুর্থ...

আরও পড়ুন