আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডবিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেট

নবনিযুক্ত ইউএনও জাহিদ বিন কাশেমের সঙ্গে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

MATI PROTIDINJune 13, 2026
শেয়ার করুন:

 সিলেটের বিশ্বনাথ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনওকে অভিনন্দন জানান এবং উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

এ সময় ইউএনও মো. জাহিদ বিন কাশেম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের অন্যতম সহযোগী। বিশ্বনাথ উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিশ্বনাথের উন্নয়নে সকল সাংবাদিককে সমান গুরুত্ব দেওয়া হবে এবং তাদের সমঅধিকার নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট থাকবে।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহিন উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, যুগ্ম সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, দপ্তর সম্পাদক কবি এস.পি. সেবু, কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম এবং সদস্য সালেক উদ্দিন ও শফিকুল ইসলাম শফিক।

সম্পর্কিত সংবাদ

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল
সিলেট

আনুষ্ঠানিক অনুমোদন পেল সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল

June 16, 2026

দীর্ঘদিন নির্মাণ শেষে কার্যক্রমের বাইরে পড়ে থাকা সিলেটের ২৫০ শয্যার জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে। সোমবার (১৫...

আরও পড়ুন
অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক
সিলেট

অপরাধ নজরদারিতে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রকল্প নিচ্ছে সিসিক

June 16, 2026

সিলেট নগরে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা জোরদারে আধুনিক প্রযুক্তিনির্ভর একটি নজরদারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি...

আরও পড়ুন
বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ
সিলেট

বর্ষার শুরুতেই পানি বাড়ার শঙ্কা, নজরে সিলেট-সুনামগঞ্জ

June 16, 2026

বর্ষার শুরুতেই দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবারও নদ-নদীর পানি বাড়ার আভাস মিলেছে। আগামী এক সপ্তাহে সিলেট, সুনামগঞ্জসহ এ অঞ্চলের বিভিন্ন...

আরও পড়ুন