আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
কমিউনিটি

নিউ ইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের জন্য কল সেন্টার চালু

MATI PROTIDIN•September 4, 2026
শেয়ার করুন:

প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরো দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল একটি ‘কল সেন্টার’ চালু করেছে। ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরগুলোতে প্রবাসীরা যোগাযোগ করে সেবা নিতে পারবেন।

গত ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই সেবাটির কার্যক্রম শুরু করা হয়। পরে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে কনস্যুলেট জানায়, নিউ ইয়র্কসহ এই কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে এই কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত যেকোনো তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা খুব সহজেই ও দ্রুততার সঙ্গে পেয়ে যাবেন।

কল সেন্টারটি পরিচালনার জন্য একদল মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন তরুণকে যুক্ত করা হয়েছে, যারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের যথাযথ উত্তর দিতে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেবাপ্রত্যাশীদের কলের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টারটি খোলা থাকবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবা চালু থাকবে।

তাতে আরো বলা হয়, কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোন সংযোগ না পেলে সেবাপ্রত্যাশীরা ভয়েসমেইল রেখে যেতে পারবেন।

পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এই কল সেন্টার চালুর ফলে নিউ ইয়র্ক কনস্যুলেট এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যকার যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা সংশ্লিষ্টদের।

সম্পর্কিত সংবাদ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
বাংলাদেশ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

November 7, 2026

দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

আরও পড়ুন
জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
বাংলাদেশ

জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

November 7, 2026

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট করা ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০)...

আরও পড়ুন
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
বাংলাদেশ

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা

November 7, 2026

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বাড়তি বেতন-ভাতা আজ শনিবার থেকেই কার্যকর বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

আরও পড়ুন