আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনিদেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরেরদুই মাস ঘুমিয়েই ১২ লাখ টাকা জিতলেন ভারতীয় তরুণীসুনামগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষসিলেটের মাঠে হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে অবিশ্বাস্য রেকর্ডজুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তারসাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অনুষ্ঠান থেকে বাদ পরীমনি
বাংলাদেশ

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

MATI PROTIDIN•September 12, 2026
শেয়ার করুন:

শুধু পদ পেতে হবে তা নয়, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকেই সরকারের অংশ বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী৷

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।

মহিলা দলের নেত্রীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু পদ পেতে হবে, তা নয়। আপনি এবং আপনারা প্রত্যেকেই তো সরকারের অংশ। আমার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায়—আজকে নির্বিঘ্নে কথা বলতে পারি, নির্বিঘ্নে চলাচল করতে পারি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের কি মনে নেই, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং এখানকার অনেক নারী কতবার কারাগারে গেছেন? রিমান্ডে তাঁদের নেওয়া হয়েছে, কতবার নির্যাতিত হয়েছেন, কত নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে! কীভাবে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, কীভাবে সেখান থেকে আদালতে তোলা হতো! এরপর মাসের পর মাস কারাগারে আটকে রাখা হতো, তা নিশ্চয়ই আপনাদের মনে আছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এ সরকারে আপনাদের রক্ত আছে। সুতরাং এ সরকারের অংশ আপনারাও। তাই আমি আপনাদের বলব, সরকারের যে কর্মসূচি, সেদিকে লক্ষ রাখবেন। সরকার জনগণ, মানুষ ও সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছে, তা আপনারা জনগণকে বলবেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, এটা আপনাদের বলতে হবে। কারণ, আপনারা হচ্ছেন সরকারের অংশ। আজকে সরকার যাতে তার কর্মসূচিগুলো সফল করতে পারে, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।

সম্পর্কিত সংবাদ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
বাংলাদেশ

দেশে কি আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের

November 7, 2026

দেশে আদৌ কোনো সরকার ব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির...

আরও পড়ুন
জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার
বাংলাদেশ

জুলাইয়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

November 7, 2026

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় পুলিশের একটি স্থাপনা থেকে লুট করা ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০)...

আরও পড়ুন
গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা
বাংলাদেশ

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা

November 7, 2026

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বাড়তি বেতন-ভাতা আজ শনিবার থেকেই কার্যকর বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

আরও পড়ুন