আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ডমামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রীনিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিলশিগগিরই প্রকাশ হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রূপরেখা: ট্রাম্পআইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানাবাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রীশিশু আয়াত হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড
বাংলাদেশ

পাক্ষিক বিশ্বনাথ বার্তার ১৫তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিতক

MATI PROTIDINMay 24, 2026
শেয়ার করুন:

 

বিশ্বনাথে সরকার নিবন্ধিত গণমানুষের কণ্ঠস্বর ও “বিবেকের প্রহরায় দিনরাত” স্লোগানে পরিচালিত পাক্ষিক বিশ্বনাথ বার্তা পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারে অবস্থিত উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে বিশ্বনাথ বার্তা পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির ১৫ বছর পূর্তি এবং ১৬ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক মরহুম মোসাদ্দিক হোসেন সাজুলের হাত ধরে প্রতিষ্ঠিত বিশ্বনাথ বার্তা দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্বনাথের গণমানুষের মুখপত্র হিসেবে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি নিরপেক্ষতা বজায় রেখে এলাকার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন বলেন, “বিশ্বনাথ বার্তা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “পত্রিকাটির প্রতিষ্ঠাতা সাংবাদিক মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল ছিলেন সকল শ্রেণি-পেশার মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব। তাঁর অকাল মৃত্যুতে সমাজ একজন সম্ভাবনাময় মানুষকে হারিয়েছে। বর্তমানে তাঁর ছোট ভাই ইলিয়াস আহমদ রাজন যুক্তরাজ্য থেকে পত্রিকাটির সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে সম্পৃক্ত থেকে নিয়মিত পাঠকের হাতে পত্রিকাটি পৌঁছে দিচ্ছেন।”

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশ্বনাথ বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহিন উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস. পি. সেবুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক, লেখক ও গবেষক শাহ আলম তালুকদার তুহিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বিশ্বনাথ পৌরসভা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দীন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সায়েস্তা মিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রী অজিত চন্দ্র দেব, অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম শফিক, সদস্য ছালেক উদ্দিন ও মিডিয়া ব্যক্তিত্ব দবির মিয়া প্রমুখ।

শেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সম্পর্কিত সংবাদ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ

মামলায় আটকে আছে শিক্ষক-কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী

June 17, 2026

মামলার কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ কার্যক্রম আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল...

আরও পড়ুন
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
বাংলাদেশ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

June 17, 2026

শরীয়তপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৭ জুন)...

আরও পড়ুন
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশ

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

June 17, 2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে...

আরও পড়ুন