আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী১৭ বছরের ‘মজলুম’ আজ ‘জালিম’ হয়ে উঠেছে: মাহমুদা মিতুএক সপ্তাহে সাড়ে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদিড. ইউনূস তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে: হোসেন জিল্লুরশিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তারটানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিনস্টেশনে গিয়ে জনসাধারণের কাছে সার্বিক সমস্যার কথা শুনলেন মন্ত্রী
সংস্কৃতি

পুরোনো সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

MATI PROTIDINJuly 26, 2026
শেয়ার করুন:

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই দর্শক-ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার প্রেম ও বিয়ে নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হলেও, নিজের প্রেমের গল্প নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাকে।

এবার দীর্ঘদিন পর এক সাক্ষাৎকারে অকপটে জানালেন জীবনের এক অপূর্ণ প্রেমের গল্প।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ অতিথি হয়ে শাকিব খান জানান, একসময় গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। দুজনের সম্পর্কটি খুব বেশি দূর এগোয়নি। তবে সেই অসমাপ্ত ভালোবাসার স্মৃতি এখনো তাকে নাড়া দেয়।

শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।’

তিনি আরো বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম।

আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’
অনুষ্ঠানে পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনো মিস করেন কি না এবং সম্পর্কটি নিয়ে অনুতপ্ত কিনা। জবাবে শাকিব বলেন, ‘আমি এখনো তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।

এরপর তাকে প্রশ্ন করা হয়, সেই তরুণী যদি আবার জীবনে ফিরে আসেন, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

দীর্ঘদিন পর ব্যক্তিগত জীবনের এমন আবেগঘন একটি অধ্যায় প্রকাশ্যে আনায় ভক্তদের মধ্যেও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। শাকিবের এই স্বীকারোক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে।

সম্পর্কিত সংবাদ

কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন: মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি
সংস্কৃতি

কলকাতায় পা রেখে তসলিমা নাসরিন: মনে হচ্ছে নিজ দেশে ফিরে এসেছি

July 31, 2026

বাধ্য হয়ে কলকাতা ছাড়ার প্রায় দুই দশক পর ফের শহরটিতে পৌঁছানোর পর বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা...

আরও পড়ুন
লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন
সংস্কৃতি

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ পুত্র আরিয়ান, প্রেমের গুঞ্জন

July 30, 2026

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়ার পর নতুন করে প্রেমের গুঞ্জন...

আরও পড়ুন
আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সালমান খান
সংস্কৃতি

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সালমান খান

July 29, 2026

আসামের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন বলিউড তারকা সালমান খান। বর্তমানে মুম্বাইতে নতুন একটি চলচ্চিত্রের শুটিংয়ে...

আরও পড়ুন