আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জনলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
সিলেট

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও দুই আসামি আটক

MATI PROTIDINJuly 23, 2026
শেয়ার করুন:

সিলেটের ফেঞ্চুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসআই দেবজিৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পিটাইটিকর গ্রামে অভিযান চালায়।

অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল আহমদ (৪২), এনামুল হক ও মাহমদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

এ ছাড়া এসআই কামাল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আল আমীন ও মো. সামাদকে আটক করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন