আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপিলন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেডবাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালসমাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রীসিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুসরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তারসিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
বাংলাদেশ

ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহকারীর চাকরি না পেয়ে পদত্যাগ করলেন ছাত্রদলের দুই নেতা

MATI PROTIDINAugust 11, 2026
শেয়ার করুন:

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে চাকরি না পাওয়ার ক্ষোভে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা।

আজ মঙ্গলবার দুপুরে পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু ও দপ্তর সম্পাদক মো. ইবনে হাসান তাদের ফেসবুক আইডিতে পদত্যাগপত্র প্রকাশ করেন।

২০২২ সাল থেকে দায়িত্বে থাকা দপ্তর সম্পাদক ইবনে হাসান পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়েছেন। অন্যদিকে ২০০৯ সাল থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত থাকা সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু কর্মীদের অবমূল্যায়ন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ করেছেন।

মেহেদী হাসান রিংকু বলেন, ‘দলের দুঃসময়ে রাজপথে ছিলাম। কিন্তু বর্তমানে কর্মীদের যথাযথ মূল্যায়ন না হওয়া এবং কাজ করার পরিবেশ না থাকায় স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি।’

তবে সংশ্লিষ্টদের দাবি, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নিয়োগ না পাওয়ার বিষয়টি নিয়েই মূলত তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও প্রকাশিত পদত্যাগপত্রে এ বিষয়টি সরাসরি উল্লেখ করেননি ইবনে হাসান।

সরিষাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রানা চপল বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিচ্ছি। তবে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো পদত্যাগপত্র জমা দেননি।’

জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘ওই দুই নেতা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে আবেদন করেছিলেন। নিয়োগ না পাওয়ার ক্ষোভ থেকেই হয়তো ফেসবুকে পদত্যাগের কথা লিখেছেন। নিয়ম অনুযায়ী পদত্যাগপত্র জেলা ছাত্রদলের সভাপতি বা সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার কথা। কিন্তু তারা এখনো তা করেননি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

সম্পর্কিত সংবাদ

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী
বাংলাদেশ

মাদকের গডফাদার বিএনপির হলেও ধরতে যেন হাত না কাঁপে: আইনমন্ত্রী

September 16, 2026

মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল-মত না দেখে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।...

আরও পড়ুন
সরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তার
বাংলাদেশ

সরাইলে দুই নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ: সিলেটে একজন গ্রেপ্তার

September 16, 2026

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার...

আরও পড়ুন
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি
বাংলাদেশ

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা বর্জনের ব্যাখ্যা দিল মহানগর বিএনপি

September 16, 2026

আয়োজকদের স্বেচ্ছাচারিতা ও অবমূল্যায়নের কারণে সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে...

আরও পড়ুন