আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
লোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জনলোকসানের কারণে জ্বালানির দাম বৃদ্ধি: বিপিসিরআট মাসে নিখোঁজের পর ৩৬ শিশুর মরদেহ উদ্ধার: আসকইত্যাদি এবার জামালপুরে, থাকছে যেসব চমকমধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাব ভূমিকম্পের মতো: কাতারের প্রধানমন্ত্রীরাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে পুতিনের দলজাতিসংঘের পথে প্রধানমন্ত্রী, সফরসঙ্গী ৩৫ জন
সিলেট

ফ্যাসিবাদ কায়েম করলে জনগণ আপনাদেরও তাড়াবে: সরকারকে ডা. শফিকুর রহমান

MATI PROTIDINJuly 25, 2026
শেয়ার করুন:

সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “হাসিনাকে তাড়িয়েছি। যদি আপনারাও ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে জনগণ আপনাদেরও তাড়াবে। জনগণ আপনাদের ছেড়ে কথা বলবে না।”

শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ পরিবর্তন ও সংস্কারের পক্ষে গণভোটে রায় দিয়েছে এবং ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে। সেই রায়কে বাস্তবায়ন করেই আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে উল্লেখ করে তিনি বলেন, “গণভোটের রায়কে আমরা অপমান করতে দেব না। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ চাই না।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, “আজ যারা সরকারে আছেন, তারাও একসময় মজলুম ছিলেন। কিন্তু এখন তারাই ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সব ক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন। আমরা তা কিছুতেই মানব না।”

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ করে বলেন, “ভালোয় ভালোয় দাবি মেনে নিন। দেশের মানুষ জীবন দিয়ে, গুলি খেয়ে ও পঙ্গুত্ব বরণ করে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়, তা শিখে নিয়েছে। আমরা শহীদ, জুলাইযোদ্ধা এবং ১৮ কোটি মানুষের সঙ্গে কোনো বেঈমানি করব না।”

তিনি বলেন, দাবিদাওয়া আদায়ে ঢাকায় আহূত কর্মসূচিতে সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং কেন্দ্র থেকে ডাক এলে সেখানে অংশ নিতে হবে।
সিলেটের বিভিন্ন উন্নয়ন দাবির প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত এ অঞ্চলের বহু ন্যায্য দাবি বছরের পর বছর ঝুলে আছে। ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা, সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত শেষ করা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালুর দাবি জানান তিনি। একই সঙ্গে ক্ষমতায় গেলে এসব দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগে বাধ্য হয়েছেন। বাংলাদেশের পক্ষ থেকে তিনি ভারতের আন্দোলনরত ছাত্র-জনতাকে অভিনন্দন জানান।

নাহিদ ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন দেশে তরুণরা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠছে এবং এটি জুলাই বিপ্লবের ধারাবাহিকতা। তার দাবি, জুলাই বিপ্লবের পর দক্ষিণ এশিয়ার সরকারগুলো সতর্ক হলেও বাংলাদেশের সরকার জনগণের রায়কে উপেক্ষা করছে।

তিনি আরও বলেন, “সরকার যদি জনগণের ম্যান্ডেট ভুলে যায়, তাহলে এর পরিণতি সরকার ও তারেক রহমানকেই ভোগ করতে হবে।”

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ৩১ দফার প্রতিশ্রুতি দেখিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার বাস্তবায়ন না হওয়ায় অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তাও পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সংবিধান সংস্কারের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “দেশের মানুষ সংস্কারের জন্য জীবন দিয়েছে। কিন্তু বিএনপির কিছু দালাল বুদ্ধিজীবী বলছেন, সংস্কার নয়, সংশোধন প্রয়োজন।”

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “আমাদের ঐক্য শুধু ক্ষমতা বা নির্বাচনকে কেন্দ্র করে নয়। জুলাই সনদ এবং জুলাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নের জন্যই এই ঐক্য।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “জুলাই বিপ্লবের সঙ্গে গাদ্দারি করলে ক্ষমতায় থাকার কোনো অধিকার আপনাদের থাকবে না। প্রথমে পায়ে ধরে বলব, পরে হাতে ধরে বলব। তাতেও কথা না শুনলে ঘাড় ধরতেও আমাদের হাত কাঁপবে না।”

বিদায়ী রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে মামুনুল হক বলেন, “আমরা আগেই বলেছিলাম, চুপ্পুকে রাখবেন না। তখন কথা শোনেননি। এখন রাষ্ট্রপতির পদে বসে যখন আপনাদের জন্য সংকট তৈরি হয়েছে, তখনই তাঁকে সরাতে হয়েছে।”

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি আন্দোলন অনিবার্য হয়ে উঠবে।

এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ বদলে গেছে। আওয়ামী লীগ আর কোনোভাবেই ক্ষমতায় ফিরতে পারবে না এবং দিল্লির আধিপত্যও এ দেশে আর প্রতিষ্ঠিত হবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান।

সম্পর্কিত সংবাদ

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন