আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
খেলাধুলা

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

MATI PROTIDINAugust 26, 2026
শেয়ার করুন:

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশকে খেলতে দেখার মতো রোমাঞ্চকর দৃশ্য এ দেশের ফুটবলপ্রেমীদের কাছে দেখার সুযোগ এসেছে। যাদের শুধুই টেলিভিশনের পর্দা কিংবা বিশ্বকাপের রূপকথায় দেখা যায়, সেই ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস পাকেতা কিংবা এনদ্রিকদের সামনাসামনি গ্যালারিতে বসে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না কেউই।

তবে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাম্প্রতিক বক্তব্যে বাস্তবতার দেয়ালে ধাক্কা খেয়েছে ফুটবলপ্রেমীদের সেই আমেজ।
ক্রীড়া প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ব্রাজিলের মতো হেভিওয়েট দলকে আতিথেয়তা দিতে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো অর্থ ব্যয় করা হবে না।

দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সরকারের এমন অবস্থানকে অনেকেই বাস্তবসম্মত বলে মনে করছেন। তবে প্রশ্ন উঠছে—একটি প্রীতি ম্যাচ আয়োজনে ঠিক কত টাকা খরচ হয়, যার জন্য সরকার এমন শক্ত সিদ্ধান্ত নিল?

অতীতে চোখ বোলালে দেখা যায়, ২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা ও নাইজেরিয়ার সেই ঐতিহাসিক প্রীতি ম্যাচ আয়োজনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) খরচ হয়েছিল প্রায় ৩.৮ মিলিয়ন ডলার (তৎকালীন বাজারদরে প্রায় ২৬-২৭ কোটি টাকা)।

এবার ব্রাজিলের জাতীয় দলকে ঢাকায় নিয়ে আসতে প্রাথমিক খরচ ধরা হয়েছে প্রায় ৩ মিলিয়ন ডলার। বর্তমান মার্কিন ডলারের উচ্চমূল্যের হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৭ কোটি টাকা!

মুদ্রাস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের এই সময়ে কেবল একটি প্রীতি ম্যাচের জন্য এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচে সরকারের সায় নেই। তবে হাল ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি এখনই। ক্রীড়া প্রতিমন্ত্রী পথ একটি খোলা রেখেছেন—যদি বাফুফে বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে স্পন্সর জোগাড় করতে পারে, তবে ম্যাচ আয়োজনে সরকারের কোনো আপত্তি থাকবে না।

সে ক্ষেত্রে আয়োজনের সব আর্থিক দায়ভার সেই স্পন্সরদেরই নিতে হবে।

সম্পর্কিত সংবাদ

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!
খেলাধুলা

সতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!

September 17, 2026

ক্লাবের জন্য শিরোপা জয়ের আনন্দ। সতীর্থদের সঙ্গে উদযাপন, হাতে ট্রফি- সবকিছুই ছিল উৎসবমুখর। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান
খেলাধুলা

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

September 17, 2026

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মাত্র ১৬ বছর বয়সেই মেজর লিগ সকারের (এমএলএস)...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন