আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
কমিউনিটি

বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডের নবনির্বাচিত সভাপতিকে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

MATI PROTIDINMay 19, 2026
শেয়ার করুন:

 

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকের কোষাধ্যক্ষ জিয়া তালুকদার বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় ট্রাস্টের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষে বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি এম এ মুন্তাকিমের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্যে তোফাজ্জল হোসেন চৌধুরী বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডের নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারুণ্যে ভরা এই নবগঠিত কমিটি দেশ ও প্রবাসের বিভিন্ন অসংগতি, সমস্যা ও সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কমিউনিটির আস্থা অর্জন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থরক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সোসাইটি ইউকের সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, উপদেষ্টা শমশেদ বক্ত চৌধুরী রাখি, বাংলা প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদ, হবিগঞ্জ সোসাইটি ইউকের সহ-সভাপতি মইনুল হোসেন চৌধুরী বাবুল, কমিউনিটি ব্যক্তিত্ব কবির উদ্দিন এবং এমটি ক্যাটারিংয়ের অন্যতম পার্টনার সৈয়দ শহিদ লিপন প্রমুখ।পরিশেষে দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন সৈয়দ শহিদ লিপন। পরে নৈশভোজের মধ্য দিয়ে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন