আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরঅবসরের ঘোষণা তারকা ফাস্ট বোলার মার্ক উডেরওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পশক্তিশালী টাইফুন দুজুয়ানে বিপর্যস্ত জাপানএবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবরঅবসরের ঘোষণা তারকা ফাস্ট বোলার মার্ক উডের
বাংলাদেশ

বাড়ল বাস ভাড়া

MATI PROTIDINSeptember 22, 2026
শেয়ার করুন:

জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসের ভাড়া বাড়ানো হয়েছে। দূরপাল্লা, রাজধানীসহ শহরে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে এ ভাড়া। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন ভাড়া কার্যকর হবে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ভাড়া সমন্বয় নিয়ে বৈঠক হয়। সেখানে যাত্রীবাহী বাসের ভাড়া কিলোমিটারে দূরপাল্লায় ২০ পয়সা এবং নগর পরিবহনে ১৮ পয়সা বৃদ্ধির প্রস্তাব করা হয়।

এ সময় দ্রুত প্রজ্ঞাপন জারির অনুরোধ জানিয়ে পরিবহন মালিকরা বলেন, তা না হলে বাড়তি দামে জ্বালানি কিনে বিভিন্ন রুটে ভাড়া আদায়ে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধি বিবেচনায় নিয়ে ভাড়া বাড়ানো হয়েছিল। এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য খরচও বেড়েছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবার জ্বালানির মূল্যবৃদ্ধির হারের ভিত্তিতেই ভাড়া সমন্বয়ে তারা একমত হয়েছেন।

রবিবার রাতে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করেছে। নতুন দাম ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাসসহ বেশির ভাগ গণপরিবহন ডিজেলে চলায় এতে পরিবহন ব্যয় বেড়েছে।

বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি দুই টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে দুই টাকা ৪৩ পয়সা। দূরপাল্লার ৫২ আসনের বাসে ভাড়া দুই টাকা ২৩ পয়সা।

সম্পর্কিত সংবাদ

এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
বাংলাদেশ

এবার সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

September 22, 2026

চলতি অর্থবছরেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফে ১১ থেকে ১৩ শতাংশ হারে মুনাফা দেবে সরকার। প্রভিডেন্ট...

আরও পড়ুন
হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক
বাংলাদেশ

হবিগঞ্জ সীমান্তে ভারতে পালানোর সময় নির্বাচন অফিসের কর্মচারী আটক

September 21, 2026

হবিগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টাকালে নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার...

আরও পড়ুন