আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কমিউনিটি

বার্মিংহামের লর্ড মেয়রের সম্মাননায় ভূষিত বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম

MATI PROTIDIN•May 20, 2026
শেয়ার করুন:

নূর আলম সিদ্দিকী রাসেল

কলামিস্ট, আইনজীবি ও রাজনৈতিক বিশ্লেষক

যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম নগর বার্মিংহামে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের এক মুহূর্ত। মাল্টি-কালচারাল কমিউনিটির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বার্মিংহাম সিটি কাউন্সিলের লর্ড মেয়র কর্তৃক সম্মাননা স্মারক ও ক্রেস্ট লাভ করেছেন বাংলাদেশি সাংবাদিক জয়নাল ইসলাম। তিনিই একমাত্র বাংলাদেশি সাংবাদিক হিসেবে এই মর্যাদাপূর্ণ সম্মান পেয়েছেন।

গত ১৮ মে ২০২৬, সোমবার বার্মিংহাম সিটি সেন্টারের ভিক্টোরিয়া স্কয়ারে অবস্থিত ঐতিহাসিক কাউন্সিল হাউসে এই সম্মাননা প্রদান করা হয়। বার্মিংহামের ১১৫তম লর্ড মেয়র জাফর ইকবাল এমবিই নিজ হাতে জয়নাল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

জয়নাল ইসলাম বর্তমানে বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলা ইউকের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সমস্যা, অর্জন ও আকাঙ্ক্ষাকে নির্ভীক, বস্তুনিষ্ঠ ও পেশাদারিত্বের সঙ্গে তুলে ধরার মাধ্যমে তিনি মিডল্যান্ডসের বাংলা সাংবাদিকতায় একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছেন।

অনুষ্ঠানে উপস্থিত কাউন্সিলর সাদেক মিয়া সমছু (গ‍্যারাটস গ্রীন ওয়ার্ড থেকে টানা তৃতীয়বার নির্বাচিত) জয়নাল ইসলামের নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন।

সম্মাননা গ্রহণ করে জয়নাল ইসলাম বলেন,
“এই সম্মাননা বার্মিংহামের বাংলা মিডিয়া অঙ্গনে কর্মরত সাংবাদিকদের কাজের প্রতি এক দারুণ স্বীকৃতি।”

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে তিনি “বেস্ট টিভি নিউজ রিপোর্টার” অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।

জয়নাল ইসলামের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং বাংলা মিডিয়ার জন্য এক বড় গর্বের বিষয়।

সম্পর্কিত সংবাদ

সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরা
কমিউনিটি

সন্তান-পরিবারদের মাতৃভাষার সঙ্গে যুক্ত রাখতে জাপানে বাংলা স্কুল চান প্রবাসীরা

November 3, 2026

জাপানে বসবাসরত বাংলাদেশি পরিবারের সন্তানদের বড় একটি অংশ বেড়ে উঠছে দেশটির শিক্ষাব্যবস্থা ও সংস্কৃতির মধ্যে। জাপানি ভাষায় পড়াশোনা,...

আরও পড়ুন
ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন
কমিউনিটি

ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতিতে বড় পরিবর্তন

November 3, 2026

ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (ইনডেফিনিট লিভ টু রিমেইন, আইএলআর) পাওয়ার নিয়মে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অধিকাংশ...

আরও পড়ুন
কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার
কমিউনিটি

কুয়েতে সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগ, বাংলাদেশি গ্রেফতার

November 2, 2026

কুয়েতের আল-মুতলা শহরে নির্মাণাধীন ভবনে এক সিকিউরিটি গার্ডকে হত্যার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার (৩১...

আরও পড়ুন