আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনেরবার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছাফিলিস্তিনিদের জন্য ১২ কোটি টাকা দেবেন গায়ক ম্যাকলমোরসতীর্থদের সঙ্গে জয় উদযাপনের মাঝেই হঠাৎ রেগে গেলেন মেসি!ব্রিকস সম্মেলনের পর বিশ্বনেতাদের অসুস্থতার খবরে যা বলল ভারতহবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আলোর মুখ দেখতে শুরু করেছে: হুইপ জি কে গউছহবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের
কমিউনিটি

বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে জুলাই শহীদ দিবস পালিত

MATI PROTIDINJuly 18, 2026
শেয়ার করুন:

জুলাই শহীদ দিবস উপলক্ষে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী হাই কমিশনার বাবু সুজন দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিশনের সচিব ওমর বিন হাদী।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই শুধু একটি মাসের নাম নয়; এটি আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যের প্রতীক। তারা বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বার্মিংহামে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। তারা জুলাই আন্দোলনের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এ ইতিহাস তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সহকারী হাই কমিশনার বাবু সুজন দেবনাথ বলেন, “জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে।”

অনুষ্ঠানের শেষপর্বে জুলাইয়ের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় চেতনা, ঐক্য এবং শহীদদের আত্মত্যাগের মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় আরও দৃঢ় হয়েছে।

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন