আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকীযুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তারগাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারবিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীহৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকীযুবলীগকর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেপ্তারগাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারবিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রীঅপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল: সংস্কৃতিমন্ত্রী

MATI PROTIDINSeptember 20, 2026
শেয়ার করুন:

বিএনপি সাম্প্রদায়িকতাবিরোধী দল বলে দাবি করেছেন সংস্কৃতিমন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণে গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে মানবতার সাধক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে আয়োজিত মহোৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন তিনি।

সংস্কৃতিমন্ত্রী বলেন, আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজারো বছরের পুরোনো। পতিত সরকার নোংরামি দিয়ে সেই সংস্কৃতিকে নষ্টের চেষ্টা করেছে। কিন্তু আমরা এটিকে আরো উজ্জীবিত করতে চাই।

ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী সম্পর্কে বলতে গিয়ে নিতাই রায় বলেন, সব ধর্মীয় গ্রন্থের বাণী মানবকল্যাণের জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র যেসব উপদেশ দিয়েছেন, সেসবও মানবকল্যাণের। তিনি জাত-পাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না।

সারাজীবন মানবতার বন্দনা করেছেন। এ কারণে গোটা উপমহাদেশ ছাড়িয়ে পৃথিবীর সমস্ত জায়গায় ঠাকুরের বন্দনায় রয়েছে ভক্তরা।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুরের যে মহৎ আদর্শ ও মহানুভবতা, সেগুলো আজও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ধর্ম, বর্ণ ও রাজনীতির নামে যে মতপার্থক্য সেটিকে ঠাকুর অনুকূল চন্দ্র পার্থক্য করে দেখেননি। সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে চেয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বিভেদ বা বিভাজন দেখতে চান না। সবার মাঝে ঐক্য দেখতে চান।

সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাসুদ খন্দকার প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী
বাংলাদেশ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কাদের সিদ্দিকী

September 20, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। তার...

আরও পড়ুন
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাংলাদেশ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

September 20, 2026

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) এর...

আরও পড়ুন
অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ
বাংলাদেশ

অপ্রতিমকে পরিকল্পিতভাবে নির্জন জঙ্গলে নেওয়া হয়: পুলিশ

September 20, 2026

১৩ বছর বয়সী স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে পরিকল্পিতভাবে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মোবাইল ছিনিয়ে নেওয়ার...

আরও পড়ুন