আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
কমিউনিটি

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিতে আস্থার প্রতীক নেক্সজেন হাউজিংয়ের বার্ষিক সাধারণ সভা

MATI PROTIDINMay 12, 2026
শেয়ার করুন:

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মাইক্রো-ক্রেডিট ও প্রপার্টি ব্যবসা প্রতিষ্ঠান NexGen Housing Limited-এর বার্ষিক সাধারণ সভা (AGM) সম্প্রতি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই কমিউনিটির আস্থা, সাফল্য ও সম্ভাবনার প্রতীক হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত পরিচালক বাহার উদ্দিন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ গোলাম মোস্তফা লিমন । অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মোসদ্দেক শামল।

কোম্পানির সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিনিয়োগ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শায়েক কামালি। আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন মোহাম্মদ ইকবাল আহমেদ। তিনি গত দুই বছরের অগ্রগতি, বিনিয়োগ কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শেয়ারহোল্ডার সার্টিফিকেট বিতরণ পর্ব। ইমরানুল ইসলাম, সরওয়ার আহমেদ এবং আবু তাহের উপস্থিত শেয়ারহোল্ডারদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এছাড়াও কোম্পানির শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, অর্জন ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আবেগঘন বক্তব্য প্রদান করেন জামিল আহমেদ এবং জাহেদ চৌধুরী ।

সভায় ভবিষ্যৎ প্রপার্টি ক্রয় পরিকল্পনা এবং একটি আধুনিক ও বৃহৎ ওয়েডিং হল প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, NexGen Housing Limited আগামী দিনে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করবে এবং নতুন নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে ধন্যবাদ বক্তব্য প্রদান করেন শেয়ার হোল্ডার দের পক্ষে রেজাউল ইসলাম বিল্লাহ। সফল দুই বছরের পথচলা উদযাপন উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। পাশাপাশি সকল শেয়ারহোল্ডারদের মাঝে কোম্পানির স্বাক্ষরযুক্ত বিশেষ স্মারক কাপ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেয়ারহোল্ডার আফতাব আহমেদ, এহসানুল খান , মোহাম্মদ রাশাদুল রনি, আকলু আহমেদ, এস কে করিম, ফয়নুর আহমেদ , মুরাদ হুসেন, নাজাম শিহাব, মোর্শেদ জামান মাসুম, নাজিম উদ্দীন, হাওলাদার অনিকসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, ঐক্য ও ভবিষ্যৎ অগ্রযাত্রার এক অনন্য মিলনমেলা।

সম্পর্কিত সংবাদ

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা
কমিউনিটি

বার্মিংহামে দায়িত্ব শেষে দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন, বিদায় সংবর্ধনায় প্রবাসীদের শুভেচ্ছা

September 17, 2026

মনোয়ার হোসেন, বার্মিংহাম: যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর দেশে ফিরছেন মো. জসিম উদ্দিন। সম্প্রতি...

আরও পড়ুন
লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড
কমিউনিটি

লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

September 16, 2026

উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী...

আরও পড়ুন
বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস
কমিউনিটি

বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ: চ্যাম্পিয়ন মৌলভীবাজার রানার্সআপ নোয়াখালী রয়্যালস

September 16, 2026

আট জেলার অংশগ্রহণে অনুষ্ঠিত বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬-এর সপ্তম আসরের শিরোপা জিতেছে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ক্রিকেট দল। সেভেন কিংস...

আরও পড়ুন