আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
পবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরুপবিত্র মক্কায় হামলার শঙ্কা, সৌদি কর্তৃপক্ষের সতর্কতা জারিদেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্রটি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল একতরফাসংকটের মাঝেই ইউপি সদস্যের বাড়িতে মিলল ২৮ বস্তা অবৈধ সারতিন বছর পর সিলেটে বাণিজ্য মেলা, ১০ অক্টোবর শুরু
সংস্কৃতি

মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

MATI PROTIDINJuly 5, 2026
শেয়ার করুন:

অভিনেত্রী মৌসুমী হামিদ ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জনের পর এবার তিনি জানান, তিনি মা হতে চলেছেন। একই সঙ্গে প্রকাশ করেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।

গত শুক্রবার এক অনুষ্ঠানে স্বামী আবদুল ওয়াদুদকে প্রথমবারের মতো সবার সামনে পরিচয় করিয়ে দেন তিনি।

মা হওয়ার অনুভূতি জানিয়ে মৌসুমী জানান, ইচ্ছাকৃতভাবেই এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন। কারণ, ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ুক, তা তিনি চাননি। তাই অনেক মানুষের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে নিজেই সুখবরটি জানান।

তিনি জানান, তিনি ও তাঁর অনাগত সন্তান দুজনেই সুস্থ আছেন এবং জীবনের এক নতুন অনুভূতির মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

অনুষ্ঠানেই জানা যায়, এটি তাঁর দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের তারিখ বা স্থান নিয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। শুধু জানান, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এখন তাদের সমস্ত মনোযোগ নতুন অতিথিকে ঘিরেই।

স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেন মৌসুমী। তিনি জানান, প্রায় ১৪ বছর ধরে তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া ও নানা বিষয়ে মিল থাকার কারণেই তারা বিয়ের সিদ্ধান্ত নেন। নতুন জীবন ও অনাগত সন্তানের জন্য তিনি সবার আন্তরিক দোয়া কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন
সংস্কৃতি

বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, পাত্রকে ঘিরে গুঞ্জন

September 12, 2026

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে টলিপাড়ায় নতুন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ব্যক্তিগত জীবন লোকচক্ষুর অন্তরালে রাখতে অভ্যস্ত...

আরও পড়ুন