আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্পদেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রীরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদরিয়াদের বিমানবন্দরের পাশে উড়ছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইটদেড় দশকে সিলেটের মানচিত্র থেকে হারিয়েছে ৪৬০ টিলাইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন ট্রাম্প
বাংলাদেশ

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না: মির্জা ফখরুল

MATI PROTIDINJune 4, 2026
শেয়ার করুন:

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না। একই সঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই বিএনপি দেশ পরিচালনা ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর পিআইবি অডিটোরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন ও নিরপেক্ষ কূটনীতি’ শীর্ষক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই বাংলাদেশকে একটি স্বতন্ত্র পরিচয় ও আত্মমর্যাদার ভিত্তি উপহার দিয়েছিলেন। তার আদর্শ ধারণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও শহীদ জিয়ার রাজনৈতিক দর্শনের প্রতিফলন দেখা যাচ্ছে।

তিনি বলেন, জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় আসেন, তখন বাংলাদেশ নানা সংকট ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল। সে পরিস্থিতিতে জিয়াউর রহমান সব রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়ে দেশ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছিলেন। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশকে এগিয়ে নেওয়াই ছিল তার লক্ষ্য।

মির্জা ফখরুল আরও বলেন, ১৯৭১ সালের মার্চে অনিশ্চয়তার মধ্যেও স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের জন্য জাতিকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জিয়াউর রহমান। তিনি বাংলাদেশকে কোনও দেশের ওপর নির্ভরশীল রাষ্ট্র হিসেবে নয়, বরং নিজস্ব শক্তি ও সক্ষমতার ভিত্তিতে এগিয়ে নিতে চেয়েছিলেন।

স্বাধীনতার আগে পাকিস্তানি শাসকদের বৈষম্য ও নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময়ের শোষণ ও বঞ্চনাকে কখনও ভোলা সম্ভব নয়। তবে মুক্তিযুদ্ধের ইতিহাসের গুরুত্ব ও তাৎপর্য অনন্য এবং এর সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা করা যায় না।

বিএনপি মহাসচিব বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে বিভিন্ন মাধ্যমে বিএনপির পরাজয়ের প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জনগণ বিএনপির পক্ষেই রায় দিয়েছে, কারণ গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে।

সম্পর্কিত সংবাদ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী
বাংলাদেশ

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

September 19, 2026

দেশে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন উৎপাদন শুরু হয়েছে। চার থেকে পাঁচ হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

আরও পড়ুন
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

September 19, 2026

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে সিসিটিভি...

আরও পড়ুন