আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট

মৌলভীবাজারে প্রাক্তন শিক্ষিকার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

MATI PROTIDIN•July 6, 2026
শেয়ার করুন:

মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে শহরের প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন যুবনেতা জাকির হোসেন উজ্জল, প্রাক্তন ছাত্র আবুল কালাম আহমদ, ইউনিটি অব মৌলভীবাজারের সদস্য সচিব মাহবুব ইজদানী ইমরান, সাবেক কাউন্সিলার স্বাগত কিশোর দাশ চৌধুরী, রাহেল আহমদ, শামীম আহমেদ, ফারুক আহমদ, জহির আহমেদ, সৈয়দ শিফন আলী ও রুবেল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক, উদ্বেগজনক এবং সমাজের জন্য অশনিসংকেত। তারা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। নীলা করের ওপর হামলার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।

এদিকে যুক্তরাজ্য থেকে এক বিবৃতিতে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ইউকে বিডি টিভির চেয়ারম্যান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন ওয়ার্ল্ডওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, একজন বয়োজ্যেষ্ঠ নারী ও শিক্ষিকা নিজ শহরে নিজ বাসায় এভাবে হামলার শিকার হওয়া অত্যন্ত ঘৃণ্য ও অমার্জনীয়। তিনি অবিলম্বে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর হামলার ঘটনায় মৌলভীবাজার জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল এবং দেশ-বিদেশে বসবাসরত মৌলভীবাজারবাসী ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছেন।

সম্পর্কিত সংবাদ

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
সিলেট

হবিগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

November 4, 2026

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সদর উপজেলার রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।...

আরও পড়ুন
মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের
সিলেট

মৌলভীাজারে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল যুবকের

November 2, 2026

জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়...

আরও পড়ুন
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান
সিলেট

এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী খালেদুর রহমান

November 1, 2026

এইচএসসি ২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১ নম্বর উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী...

আরও পড়ুন