আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
সাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জনমৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্পসাতক্ষীরায় বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত অন্তত ১১ জনমৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের‘লিখিত পাসের পর অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন, যেখানে ফোন করা লাগে করব’ওয়ালসলে প্রথম বাংলা কমিউনিটি ডে, সহযোগীদের সম্মান জানাল সংঘ সমিতিজামায়াতকে লং মার্চ স্থগিতের অনুরোধ শেহবাজ শরিফেরনিজ ভাষণ শোনাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ট্রাম্প
সিলেট

মৌলভীবাজারে বিপৎসীমার ওপরে মনু ও ধলাই নদীর পানি

MATI PROTIDINJuly 9, 2026
শেয়ার করুন:

অতি বৃষ্টির কারণে মৌলভীবাজারে মনু ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমানে মনু নদীর পানি ৫৫ সেন্টিমিটার ও ধলাই নদীর পানি ৩৩ সেন্টিমিটার বিপৎসীমার ওপরে রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জুড়ী নদীর পানি ৩৩ সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি ৩১ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে ৯১ মিলিমিটার। বুধবার সকাল থেকে জেলায় বৃষ্টি হচ্ছে। দিনে কিছু সময় বৃষ্টি কম থাকলেও দুপুর থেকে বৃষ্টি বেড়েছিল।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, ‍“বুধবার বিকেল পর্যন্ত জেলার প্রধান নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। বৃহস্পতিবার সকালে মনু নদীর পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধলাই নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।”

তিনি জানান, “বৃষ্টি অব্যাহত থাকায় নদীতে পানি বাড়ছে। নদীর বাঁকগুলোতে কোন সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এজন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক লোকজন আছে। আমাদের প্রস্তুতিও আছে।”

এদিকে, অতিবৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। তারা কাজে যেতে পারেননি। দিনমজুর থেকে রিকশা ও ভ্যান চালকেরা অসহায় হয়ে পড়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে পরিবার নিয়ে কষ্টে থাকতে হবে বলে জানান তারা।

সম্পর্কিত সংবাদ

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের
সিলেট

মৌলভীবাজারে বাস-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

September 22, 2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার...

আরও পড়ুন
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি
সিলেট

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে সিলেটি শিক্ষার্থীদের ভর্তি নিয়ে কড়াকড়ি

September 20, 2026

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী সিলেটের শিক্ষার্থীদের সামনে নতুন করে ভর্তি-সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশি...

আরও পড়ুন