আজকের সংবাদ | Promoting Diversity, Teaching Culture.
ig x ▶

Promoting Diversity, Teaching Culture.

শিরোনাম
বিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিদায়ী ম্যাচ খেলতে চান না ক্রিশ্চিয়ানো রোনালদোউত্তরায় চীনা নাগরিকদের রহস্যময় ভিডিও ধারণ, উদ্দেশ্য কীখুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালিজামায়াতে ইসলামীর ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমিরজয় দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপ শুরু বাংলাদেশেরশেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক

‘যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, তবে আলোচনার দরজাও খোলা’

MATI PROTIDIN•July 16, 2026
শেয়ার করুন:

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বর্তমানে দেশটির শীর্ষ কূটনৈতিক মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত আছে; তবে একই সঙ্গে জাতীয় স্বার্থকে এগিয়ে নেওয়র জন্য আলোচনার দরজাও খোলা রেখেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে ঘালিবাফ বলেন, “আমরা কখনও যুদ্ধ চাইনি এবং এখনও চাইনা। তবে আমরা মনে করি, দেশের নিরাপত্তা রক্ষায় আমাদের সবসময়েই প্রস্তুত থাকা উচিত।”

“এবং একই সঙ্গে আমরা মনে করি, জাতীয় স্বার্থকে এগিয়ে নিতে কূটনীতি এবং আলোচনার পথকে গুরুত্ব দেওয়া উচিত। কূটনৈতিক আলোচনার জন্য ইরানের দরজা সবসময়েই খোলা।”

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে মতবিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে বিমান অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র; শুরু হয় যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ। টানা ৪০ দিন ধরে যুদ্ধের পর ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে দুই দেশ। তারপর এই যুদ্ধবিরতিকে আরও দীর্ঘ করতে এবং স্থায়ী শান্তি চুক্তির প্রক্রিয়াকে এগিয়ে নিতে ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও ইরান।

ইসলামাবাদ সমঝোতা চুক্তিতে মোট ১৪টি ধারা বা শর্ত ছিল। এসবের মধ্যে একটি ছিল— ইরান আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালি থেকে অবরোধ প্রত্যাহার করবে এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো থেকে অবরোধ এবং তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।

কিন্তু চুক্তির শর্ত ভেঙ্গে গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে আমিরাতের দুই ট্যাংকার জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা করে ইরান। সেই হামলার জবাবে ৭ জুলাই ইরানে পাল্টা হামলা করে যুক্তরাষ্ট্র। তারপর থেকে গত ১১ জুলাই থেকে পুরোদমে হামলা-পাল্টা চলছে ইরানি ও মার্কিন বাহিনীর মধ্যে।

এদিকে গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই বলেছেন, “এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা ইরানের নেই। আলোচনার পরিবর্তে আমরা এখন দেশের নিরাপত্তা রক্ষায় মনযোগ দিচ্ছি।”

সম্পর্কিত সংবাদ

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ
আন্তর্জাতিক

এবার ‘ইনশাআল্লাহকে’ ‘আলহামদুলিল্লাহতে’ বদলে দিতে পারি: সিনেটর আবদুল এল-সাইয়েদ

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। ডেমোক্র্যাট সিনেটর...

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী মুসলিম তরুণী

November 4, 2026

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ২৭ বছর বয়সী মুসলিম তরুণী নাবিলা সৈয়দ। ডেমোক্রেটিক পার্টির...

আরও পড়ুন
মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই সিনেটরের জয়

November 4, 2026

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন।...

আরও পড়ুন